IMG 20260219 WA0001

দমদম নাগের বাজার নিকটস্থ অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নাট্যদল দমদম ঐচ্ছিক এর (অর্ঘ্য) ৮ম “নাট্যোৎসব ২০২৬”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

নাট্য একাডেমি পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় এ বছরের ২১শে ও ২২শে ফেব্রুয়ারি , দমদম নাগের বাজার নিকটস্থ অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নাট্যদল দমদম ঐচ্ছিক এর (অর্ঘ্য) ৮ম “নাট্যোৎসব ২০২৬”
২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৫.৩০-টায় উৎসবের উদ্বোধন করবেন নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও নাট্য গবেষক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় এবং নৃত্য পরিবেশন করবেন ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট শ্রীমতী সুদত্তা সাহা। তারপরেই দুূটি নাটক মঞ্চস্থ হবে প্রথমটি দমদম ঐচ্ছিক প্রযোজিত কিংশুক চক্রবর্তী নির্দেশিত নাটক “কেজুরির কেচ্ছা” এবং দ্বিতীয়টি অনুপ আইচ নির্দেশিত নহেলি প্রযোজিত মধুবংশীর গলি। দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি রবিবার থাকবে তিনটি নাটক প্রথমটি নটমহল প্রযোজিত দীপ্ত শিখা, দ্বিতীয় নাটকটি দমদম ঐচ্ছিক এর নিবেদন চন্দন সেনের খেলা ভাঙর খেলা অবলম্বনে বিষ বসন্ত, নাট্য উৎসবের সর্বশেষ নাটক সৃষ্টি সালকিয়া প্রযোজনা দন্ড পানীর দন্ড রচনা ও নির্দেশনা হরপ্রসাদ চক্রবর্তী।

More From Author

IMG 20260217 WA0093

EDII Announces PGDM Entrepreneurship for Tech Startups

20260217

Bisk Farm Hosts Exclusive ‘Cake & Coffee’ with Sourav Ganguly to Honor Loyal Consumers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *