IMG 20260215 WA0043

এইচডিবি ফাইন্যানশিয়াল সার্ভিসেস ঘোষণা করল হর দিন গোল্ড ইন উৎসব অফার, সঙ্গে ৬০,০০০ টাকা পর্যন্ত মূল্যের অ্যাশিওর্ড ভাউচার

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

এইচডিবি ফাইন্যানশিয়াল সার্ভিসেস (HDBFS) কনজিউমার ডিউরেবল এবং ডিজিটাল প্রোডাক্ট ঋণের স্বল্প সময়ের জন্য উৎসব অফার ঘোষণা করেছে। এই উদ্যোগের অধীনে ক্রেতারা ঋণ নিলে ৬০,০০০ টাকা পর্যন্ত মূল্যের অ্যাশিওর্ড ভাউচার পাবেন। প্রত্যেক দিন গোটা ভারত থেকে ১ জন ক্রেতা একখানা সোনার কয়েনও পাবেন। ফলে প্রত্যেকটা দিন সত্যি সত্যিই হয়ে উঠবে গোল্ড ইন ডে!
এই অফার ইতিমধ্যেই সারা দেশে সোচ্চার সাহায্য পেয়েছে। সেটা লাভবানদের হাসিতেই দৃশ্যমান। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এটা ঋণের আবেদন করার ব্যাপারে ডিজিটাল চ্যানেলই বেশি লোকের পছন্দ হওয়ার প্রতিফলন।
এই অফার চালু থাকবে মার্চ ৩১, ২০২৬ পর্যন্ত এবং সারা ভারতেই প্রযোজ্য হবে।
এই ঘোষণা সম্পর্কে কার্তিক শ্রীনিবাসন, চিফ বিজনেস অফিসার অ্যাট এইচডিবি ফাইন্যানশিয়াল সার্ভিসেস, বললেন “এই অফার ডিজাইন করা হয়েছে কনজিউমার ডিউরেবল কেনাকে ক্রেতাদের জন্য আরও লাভজনক করে তোলার পাশাপাশি ফাইন্যান্সিংয়ে নমনীয়তা দেওয়ার জন্য। অ্যাশিওর্ড বেনিফিট আর দৈনিক পুরস্কারের মিশ্রণের উদ্দেশ্য ক্রয় অভিজ্ঞতা উন্নততর করা আর বাজারে উত্তেজনা সৃষ্টি করা।”
ক্রেতারা সারা ভারতের এইচডিবিএফএস পার্টনার স্টোরগুলো এবং চ্যানেল পার্টনারদের মাধ্যমে এই অফার পেতে পারেন কিনা তা পরখ করতে পারবেন। আরও জানতে আসুন www.hdbfs.com-এ।

More From Author

20260213 181708(0)

বি,পি,বি,ইএ এর মহা সমারোহে রাজ্য সম্মেলন চলছে মহাজতি সদনে

IMG 20260215 WA0050

Tata Capital Launches Nationwide Public Initiative ‘Sawaal Karo, Phir Loan Lo’ to Promote Informed Borrowing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *