IMG 20260213 WA0027

পঞ্চানন ব্যায়াম সমিতি আয়োজিত সেকেন্ড বেঙ্গল কিডস রেসলিং প্রতিযোগিতা

Spread the love

গোপাল দেবনাথ –

জোড়াবাগান পার্কে অবস্থিত ১৮৮১ সালে প্রতিষ্ঠিত পঞ্চানন ব্যায়াম সমিতির উদ্যোগে আয়োজিত হল সেকেন্ড বেঙ্গল কিডস রেসলিং প্রতিযোগিতা। সারা রাজ্যের প্রায় সব জেলা থেকে প্রায় ১৭৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোনরকম অর্থ প্রদান করতে হয় নি। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গায়ক ও সুরকার সুরজিৎ চ্যাটার্জি। তিনি এই সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ, বডিবিল্ডার ও বিশিষ্ট অভিনেতা

1000563292

অশোকরাজ, রাজ্য কুস্তির সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী, রাজ্য সভাপতি গৌতম ঘোষ। ৭ থেকে ১২ বছর বয়সী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের ১০ বিভাগে ওজন ভিত্তিক ভাগ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিগণ জয়ীদের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেফারি এবং সাই এর কোচ নন্দন দেবনাথ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেফারি শ্বেতা দুবে পুরো খেলাটি সুচারুভাবে পরিচালনা করেন। এদিন মেডিকেল সাপোর্ট দিয়ে সহায়তা করে জাগরু। আয়োজক সংস্থার সম্পাদক অসিত কুমার সাহা এবং সংস্থার সহ সাধারণ সম্পাদক অরুণাংশু সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

More From Author

IMG 20260212 WA0016

Annapurna Swadisht Limited Launches ‘OFFSIDE’, a New FMCG Brand Endorsed by Sourav Ganguly

20260213 181708(0)

বি,পি,বি,ইএ এর মহা সমারোহে রাজ্য সম্মেলন চলছে মহাজতি সদনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *