20260213 181708(0)

বি,পি,বি,ইএ এর মহা সমারোহে রাজ্য সম্মেলন চলছে মহাজতি সদনে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শুক্রবার বেঙ্গল প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি (B.P.B.E.A)-এর ৩১তম রাজ্য সম্মেলন কলকাতার মহাজাতি সদনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।এদিন সম্মেলন উপলক্ষে এর আগে বি.বি.ডি. বাগ থেকে মহাজাতি সদন পর্যন্ত ব্যাংক কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য মিছিল মহানগরের কেন্দ্রস্থলে সংগঠিত হয়, যা কর্মচারীদের ঐক্য ও দাবির শক্তিশালী বার্তা বহন করে।উদ্বোধনী অধিবেশনে প্রায় ১,০০০-এরও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AITUC-এর সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কৌর এবং AIBEA-এর সাধারণ সম্পাদক কমরেড সি. এইচ. ভেঙ্কটচলম। তাঁদের বক্তব্যে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিক-কর্মচারীদের অধিকার এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।তিন দিনব্যাপী এই সম্মেলন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। সম্মেলনে যে

20260213 181459(2)

গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষভাবে আলোচিত হয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য—শ্রমিক ও কর্মচারীদের অধিকার সুরক্ষা,সরকারি খাতের ব্যাংক শক্তিশালীকরণ দ্রুত ডিজিটাইজেশনের চ্যালেঞ্জ মোকাবিলা আর্থিক নীতির পরিবর্তনের প্রভাব বিশ্লেষণএছাড়াও সম্মেলন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে, যেমন—
চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ
শূন্যপদে দ্রুত নিয়োগ প্রভৃতি। এই
সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-এর সঙ্গে সমন্বয় জোরদার করে শিল্পভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান ও সর্বভারতীয় স্তরে ইউনিয়ন সংহতি শক্তিশালী করা। ২০২৬ সালের গোড়ার দিকে ব্যাংক ইউনিয়নগুলির সাম্প্রতিক পদক্ষেপ, দাবি-দাওয়া এবং সম্ভাব্য শিল্প আন্দোলনের রূপরেখাও এই সম্মেলনে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

More From Author

IMG 20260213 WA0027

পঞ্চানন ব্যায়াম সমিতি আয়োজিত সেকেন্ড বেঙ্গল কিডস রেসলিং প্রতিযোগিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *