নিজস্ব প্রতিনিধি –
রহস্যময় গাড়ির” পোস্টার উন্মোচনে উপস্থিত ছিলেন এমপি শুভাশিস চক্রবর্তী ওনাকে উত্তরীয় পরিয়ে আপ্যায়ন করে নেয় ছবির ডিরেক্টর ইয়াসমিন ইব্রাহীম এবং সর্বজিৎ মণ্ডল। এমপি সুভাশিষ চক্রবর্তীর “রহস্যময় গাড়ি” সিনেমা নিয়ে বলেন নামের সাথেই এই সিনেমার একটা এমন কানেকশন আছে যেটা শুনলেই মানুষ আকৃষ্ট হবেন। আশা করি এই ছবি সকলেই দেখতে আসবেন আর অন্য ছবি থেকে এই ছবিটা একটু অন্য ধরনের হবে। পরিচালক ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিত মন্ডল জানান আগামী জানুয়ারি মাসে তাদের নতুন ছবির শুটিং শুরু হতে চলেছে “কুহকের জাল”।



