IMG 20260513 WA0061

দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, কলকাতার ইংরেজি বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘Environmental Humanities: A Multidisciplinary Dialogue in Ecological Agency and Crisis’ অনুষ্ঠিত হয় ১২ ও ১৩ মে, ২০২৬ তারিখে। এই সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল অস্ট্রেলিয়ার University of Notre Dame, রোমানিয়ার Transilvania University of Brasov এবং কানাডার Spadina Literary Review।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন University of Notre Dame, Australia-এর অধ্যাপক জন সি. রায়ান। উদ্বোধনী অধিবেশন আরও সমৃদ্ধ হয়ে ওঠে

1000703376

রোমানিয়ার Transilvania University of Brasov-এর Faculty of Letters-এর ড. Ioana Clara Enescu এবং কানাডার Spadina Literary Review-এর Editor-in-Chief Joanie Tian-এর ভিডিও বার্তায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২০-রও বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগদান করেন। পরিবেশ সংকট, পরিবেশচেতনা এবং মানবিক বিদ্যার বহুমাত্রিক ভূমিকা নিয়ে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সম্মেলনটি এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তাত্ত্বিক মঞ্চে পরিণত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুশল অ্যান্ড্রু বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায়সর্বতোভাবে সাফল্য লাভ করে।

More From Author

IMG 20260512 WA0056

NRAI & Reelo to Host Kolkata Session on Sustainable Restaurant Growth Beyond Discounts & Aggregators

IMG 20260513 WA0045

আসছে “হাউজ্যাট সিক্স” এর ৭ম সংস্করণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *