IMG 20260110 WA0056

১২ ও ১৩ তম সুতানুটি শর্ট ফিল্ম উৎসব ২০২৫ –২৬ অনুষ্ঠিত হলো নন্দনে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বাংলা চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেনের সৃজনী ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গি আজও গবেষণা ও চর্চার কেন্দ্রে। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাহিত্যিক ও সাংবাদিক দেবকুমার ঘোষের অনুসন্ধানী লেখালেখি বিশেষভাবে উল্লেখযোগ্য।এই দুই মহান ব্যক্তির স্মরণে সম্প্রতি কলকাতার নন্দনে অনুষ্ঠিত হলো এ ডি মুভি ইন্টারন্যাশনাল-এর আয়োজনে ১২ ও ১৩তম সুতানুটি শর্ট ফিল্ম উৎসব ২০২৫–২৬। উৎসবের পরিচালক ও সুতানুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিনিধি অজয় বরন দে জানান, এবছর মোট ২৭০টি ছবি জমা পড়েছে। এর মধ্যে ১১২টি ছবি

IMG 20260110 WA0055

প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং ৯৯টি ছবি দিল্লি থেকে প্রদর্শনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে উপস্থিত দেবকন্যা সেন সাংবাদিকদের জানান, তাঁর পিতৃমহো হীরালাল সেনের স্মরণে এই শর্ট ফিল্ম উৎসব আয়োজন হওয়ায় তিনি গর্বিত। অপরদিকে উৎসবের প্রেসিডেন্ট অনির্বান সামন্ত জানান, সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত এই সুতানুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ক্রমশ আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠছে।

1000501134

অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রসাংবাদিক মৃত্যুঞ্জয় রায়-কে হীরালাল সেন পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দেবকন্যা সেন, দেবিকা মুখার্জী, অজয় সেনগুপ্ত, ইন্দুভূষণ দাস, সমিরণ চক্রবর্তী (জয়েন্ট সেক্রেটারি), অনির্বান সামন্ত (উৎসব প্রেসিডেন্ট), বাদল সরকার (চলচ্চিত্র পরিচালক), ধনঞ্জয় মণ্ডল (স্পেশাল জুরি), মৃত্যুঞ্জয় রায় এবং প্রমিত মুখার্জী (উৎসব চেয়ারম্যান)।

জুরি কমিটির সদস্যরা হলেন— বিপ্লব চৌধুরী, শঙ্খদীপ চক্রবর্তী, কৌশিক মিত্র, স্ময়িতা চক্রবর্তী ও কৃষ্ণকলি বোস।

More From Author

IMG 20260109 WA0035

গঙ্গাসাগরে মেলার শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত একাধিক সরকারি ও বেসরকারি ছাউনি

IMG 20260110 WA0103

লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *