নিজস্ব প্রতিনিধি –
“যে বা যাঁরা বা যা কিছু বিপন্ন” তাঁদের নিয়ে কাজ করবেন আগামী দিনে “তরী” অর্থাৎ সরস্বতী ভাণ্ডার ও ঊর্জার যৌথ সংস্থা। এখানে “AI” একটা বড় ভূমিকা থাকলেও Urjaa Founder দেব ঘোষ বলেন “এখানে ১ শতাংশ AI, ৯৯ শতাংশ মানবিকতা”. সরস্বতী ভাণ্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য্য বলেন- “সরস্বতী ভাণ্ডার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে সে অবলাই হোক বা সবলা। অন্যায়ের বিরুদ্ধে এম্বুলেন্স আটকে, ঝাণ্ডা ধরে,আরো পাঁচটা কু – শব্দ প্রয়োগ করে সরস্বতী ভাণ্ডার কাজ করেনি, সমস্যার গভীরে গিয়ে কাজ করার চেষ্টা করে গেছে ,আর এখন তরী আরো বৃহত্তর আকারে কাজ করবে এই আশা করি”। গত ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সুজাতা সদনে “তরী”র আনুষ্ঠানিক পথচলা শুরু হল, ভাষার জন্য শহীদদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা গৌতম ঘোষ, বাচিকাশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, প্রখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া,ABMF কর্ণধার নন্দিনী ভট্টাচার্য, আইপিএস শান্তি দাস, অভিনেতা অশোক রায়, অবসরপ্রাপ্ত ডিসিপি মনোজ দাস, গায়ক জয় শঙ্কর সহ আরো অনেক গুণীজন।
নাচ, গান, মঞ্চ নাটকের মধ্যে দিয়ে “তরী”র যাত্রা শুরু হল।



