IMG 20260221 WA0028

আসছে ‘রং মহোৎসব ২.০’ আয়োজনে আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘রং মহোৎসব ২.০’। সেই উপলক্ষে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ কলকাতার আইকনিক ইভেন্ট প্ল্যানার হল-এ অনুষ্ঠিত হলো উৎসবের প্রেস মিট। আগামী ১ মার্চ, রবিবার মূল অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান উদ্যোক্তারা।
প্রেস মিটে উপস্থিত ছিলেন সমাজ, সংস্কৃতি ও ফ্যাশন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতু সাহা, পরিচিত ফ্যাশন উদ্যোক্তা এবং Taption Media-র ম্যানেজিং ডিরেক্টর। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সায়নী চট্টোপাধ্যায়, যিনি Go Live Story এবং Riwk Film Production House-এর ম্যানেজার হিসেবে প্রোডাকশন হাউস ও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। তিনি জানান, এই ধরনের

1000576551

উদ্যোগ সংস্কৃতি চর্চাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল। তাঁরা জানান, সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটিয়ে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা চিত্র প্রেমী’ গ্রুপের অ্যাডমিন গার্গী গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, ফ্যাশন আইকন ও সমাজকর্মী পুতুল ধর। আয়োজকদের মতে, ‘রং মহোৎসব ২.০’ শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি ও সমাজসেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম।

More From Author

IMG 20260220 WA0073

Nissan Signals a Bold India Resurgence with the Launch of the All- New GRAVITE at Introductory Price of INR 5.65 Lakhs

IMG 20260221 WA0071

36 Allen Kolkata Students Score above 99 Percentile

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *