নিজস্ব প্রতিনিধি –
৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। আজ মহা নবমীর পুণ্য লগ্নে বরানগর টবিন রোডের এই বিখ্যাত মন্দিরে হাজার হাজার মানুষকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ

বসু ( সুনু) সহ বহু বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আহ্বায়ক প্রখ্যাত সমাজসেবী শ্যামল ভট্টাচার্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করেন মায়ের কাছে। বিধায়ক স্বহস্তে উপস্থিত ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করে সবার প্রশংসা কুড়ান।
ছবি – সুবল সাহা



