IMG 20250815 WA0202

৭৯ তম স্বাধীনতা দিবস মহাসমারহে পালিত হলো টাকি বিদ্যালয়ে

Spread the love

পারিজাত মোল্লা –

শুক্রবার সারাদেশ জুড়ে ৭৯ তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালিত হলো।পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে ভারতের বুকে।সেইসব শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস।এদিন সকালে শিয়ালদহ সংলগ্ন টাকি গার্লস এবং বয়েজ স্কুলে মহাসমারোহে পালিত হলো স্বাধীনতা দিবস ঘিরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ।দেশাত্মবোধক গান থেকে আবৃত্তি,নাচ, বক্তব্য পেশ সব কিছুই হলো স্বতঃস্ফূর্তভাবে । টাকি গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্তর পরিচালনায় শতাধিক ক্ষুদে পড়ুয়াদের স্বাধীনতা দিবসে অংশগ্রহণ এক অন্য মাত্রা এনে দেয় এদিন।এই অনুষ্ঠানে পুরোটাতেই ক্ষুদে পড়ুয়াদের দাপট

চোখে পড়ার মত।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন থেকে দেশাত্মবোধক নৃত্য ক্ষুদে পড়ুয়ারা সাবলীলভাবে অংশগ্রহণ করে শতাধিক অভিভাবক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা – অশিক্ষক কর্মীদের সামনে ।নেতাজি সুভাষ চন্দ্র বসু – মহাত্মা গান্ধীদের মত মনিষীদের সাঁজে আসে বেশ কয়েকজন স্কুল পড়ুয়ারা।টাকি গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানান -” স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করতে ক্ষুদে পড়ুয়াদের আগ্রহ যথেষ্ট সাধুবাদ যোগ্য,

সঙ্গীত পরিবেশন থেকে আবৃত্তি, নৃত্য পরিবেশনে ওরা নিজেদের সেরাটা দেওয়ার চেস্টা করেছে”। অপরদিকে শিয়ালদহ সংলগ্ন টাকি বয়েজ স্কুলের মাঠে মহাসমারোহে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস।শত শত পড়ুয়া সহ অভিভাবকদের উপস্থিতিতে চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক সহ অন্যান্য শিক্ষক – শিক্ষিকাদের উপস্থিতি স্বাধীনতা দিবস টি পালন করা হয়।স্বাধীনতা সংগ্রাম নিয়ে বক্তব্য পেশ, দেশাত্মবোধক গান চলে দুপুর অবধি।টাকি বয়েজ এবং গার্লস স্কুল পঠন পাঠনে, ক্রীড়া – সাংস্কৃতিক ক্ষেত্রে কলকাতা সহ রাজ্যে বিশেষ স্থান করে রয়েছে।শুধু পড়াশোনা নয়,সামগ্রিকভাবে পড়ুয়াদের বিকাশে এই বিদ্যালয়ের শিক্ষকবর্গ নিরলসভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন বলে অভিভাবকরা জানিয়েছেন।টাকি গার্লস বিদ্যালয়ের ভেতরে যেভাবে দেওয়ালে বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা, মনিষীদের বাণী দেওয়া রয়েছে,তাতে প্রতিনিয়ত পড়ুয়াদের শিক্ষার প্রতি আগ্রহী ক্রমশ বাড়ছে । এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের গাছ ক্ষুদে পড়ুয়াদের মানসিক বিকাশে এক দুর্দান্ত ভুমিকা নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।

More From Author

Screenshot 20250816 115401 WhatsApp

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে

20250815

Malabar Gold & Diamonds Launches New Showroom in Barasat, 4th in West Bengal; Appoints Rukmini Maitra as Brand Ambassador for the State

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *