হার্ট ভালভের চিকিৎসায় একটি যুগান্তকারী সাফল্য পূর্ব ভারতে

নিজস্ব প্রতিনিধি –

প্রখ্যাত স্ট্রাকচারাল হার্ট বিশেষজ্ঞ ডা. সুমন্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে, দেশে এই প্রথম সফল হল হার্ট ভালভের চিকিৎসার এক নতুন ইন্টারভেনশনাল প্রসিডিওর ট্রান্সক্যাথেটার ট্রাইকাসপিড ভালভ রিপ্লেসমেন্ট (TTVR)
স্ট্রাকচারাল হার্ট ইন্টারভেনশনের ক্ষেত্রে এই অপারেশনের মাধ্যমে কলকাতা নতুন এক ঐতিহাসিক মাইলফলকের অধিকারী হল। ভারতে এই প্রথম প্রখ্যাত স্ট্রাকচারাল হার্ট বিশেষজ্ঞ ও সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সুমন্ত মুখোপাধ্যায়ের নে তৃত্বে পরপর দুটি জটিল ট্রান্সক্যাথেটার ট্রাইকাসপিড ভালভ রিপ্লেসমেন্ট (TTVR) সফল হয়েছে।
যে সব রোগী গুরুতর ট্রাইকাসপিড ভালভ রিগারজিটেশনে (হৃদযন্ত্রের ডানদিকের ভালভের লিকেজ) ভুগছেন এবং যাদের জন্য প্রচলিত ওপেন হার্ট সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাদের জন্য TTVR এক জীবনদায়ী, নন-সার্জিক্যাল বিকল্প পদ্ধতি।
ট্রাইকাসপিড ভালভের কাজ
ট্রাইকাসপিড ভালভ ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। যখন এই ভালভ ঠিকমতো বন্ধ হয় না, তখন রক্ত পিছনের দিকে লিক করে যায় (ট্রাইকাসপিড রিগারজিটেশন বা TR), যার ফলে শরীরে জল জমা, অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়া, শ্বাসকষ্ট, ক্লান্তি এবং শেষ পর্যন্ত হার্ট ফেলিওরের মতো লক্ষণ দেখা দেয়। আগে, ট্রাইকাসপিড ভালভকে “বিস্মৃত ভালভ” (forgotten valve) বলা হত, কারণ বয়স্ক বা দুর্বল রোগীদের ক্ষেত্রে এই ভালভের সার্জারিতে মৃত্যুর ঝুঁকি ছিল অত্যন্ত বেশি।
TTVR কী? কীভাবে কাজ করে TTVR?
TTVR হল একটি অত্যাধুনিক, ন্যূনতম ইনভেসিভ কার্ডিয়াক ইন্টারভেনশন। একটি বায়োপ্রস্থেটিক ভালভকে সংকুচিত করে একটি সরু ক্যাথেটারের মাধ্যমে ফিমোরাল/জুগুলার ভেইনে একটি ছোট ছিদ্র করে হৃদযন্ত্রে প্রবেশ করানো হয়। ক্ষতিগ্রস্ত নেটিভ ভালভের মধ্যে সঠিকভাবে স্থাপন করার পর নতুন ভালভটিকে প্রসারিত করা হয়, যা সঙ্গে সঙ্গেই সঠিকভাবে রক্ত প্রবাহকে চালু করে।
রোগীদের জন্য প্রধান সুবিধা:
ওপেন হার্ট সার্জারি নয়: বুক কাটা (স্টারনোটমি) বা হার্ট-লাং বাইপাস মেশিনের প্রয়োজন হয় না।

  • দ্রুত আরোগ্য: রোগীরা কয়েক ঘণ্টার মধ্যেই হাঁটতে পারেন এবং সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান, যেখানে ওপেন হার্ট সার্জারিতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়।
  • তাৎক্ষণিক আরাম: ফোলা, শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিওরের উপসর্গগুলি দ্রুত কমে যায়।

ক্লিনিকাল কেস হাইলাইটস: অ্যাপোলো কলকাতায় TTVR
ডা. সুমন্ত মুখোপাধ্যায় এবং অ্যাপোলো কলকাতার নিবেদিতপ্রাণ স্ট্রাকচারাল হার্ট টিমের তত্ত্বাবধানে দুইজন উচ্চ-ঝুঁকিপূর্ণ রোগীর এই পদ্ধতির কার্যকারিতার সাফল্য প্রমাণিত হয়।

  • উচ্চ-ঝুঁকিপূর্ণ রোগীর প্রোফাইল: দুটি ক্ষেত্রেই বয়স্ক ও দুর্বল এই দুইজন রোগীই গুরুতর ট্রাইকাসপিড রিগারজিটেশনে ভুগছিলেন এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে প্রচলিত ওপেন হার্ট সার্জারি তাদের জন্য নিরাপদ ছিল না।
  • পদ্ধতিগত সাফল্য: ডা. সুমন্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে এঁদের দুইজনের ক্ষেত্রেই অত্যন্ত নিখুঁতভাবে LuX-Valve Plus সিস্টেম (Jenscare Scientific Co., Ltd, China) সফলভাবে স্থাপন করা হয়।
  • তাৎক্ষণিক ক্লিনিকাল উন্নতি: প্রক্রিয়ার পর মূল্যায়নে দেখা যায় ভালভের কার্যকারিতা সর্বোত্তম হয়েছে, ব্যাকফ্লো (রিগারজিটেশন) সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে ও কোনো জটিলতা ছাড়াই রোগীরা উল্লেখযোগ্য উপসর্গ থেকে মুক্তি পেয়েছেন।
    ডা. সুমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে
    অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, কলকাতায় কর্মরত ডা. সুমন্ত মুখোপাধ্যায় (MBBS, MD, DM, MRCP London) ভারতের একজন অগ্রণী স্ট্রাকচারাল হার্ট ইন্টারভেনশন বিশেষজ্ঞ। তিনি লন্ডনের বিখ্যাত সেন্ট বার্থোলোমিউ হাসপাতাল এবং রয়্যাল ব্রম্পটন হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন এবং স্ট্রাকচারাল হার্টে অ্যাডভান্সড ফেলোশিপ সম্পুর্ন করেছেন। তিনি ২,০০০-এরও বেশি TAVI/TAVR প্রসিডিওর করেছেন এবং TMVR, TEER (MitraClip/TriClip/Pascal) এবং TTVR-এ তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। ডা. মুখোপাধ্যায় একজন স্বীকৃত প্রক্টর এবং ফ্যাকাল্টি মেম্বার হিসাবে নিয়মিত ভারতজুড়ে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের প্রশিক্ষণ দেন।

ট্রাইকাসপিড ভালভ রিগারজিটেশন দীর্ঘদিন ধরে বয়স্ক বা অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থা ছিল। TTVR-এর মাধ্যমে, আমরা স্ট্রাকচারাল হার্ট ইন্টারভেনশনে যা সম্ভব তার সীমানা পেরিয়ে যাচ্ছি। ফিমোরাল/জুগুলার ভেইন দিয়ে একটি ছোট ছিদ্রের মাধ্যমে একেবারে নতুন ভালভ প্রতিস্থাপন করে আমরা রোগীদের ন্যূনতম কষ্ট এবং কম হাসপাতালে থাকার মধ্যে তাদের জীবনযাত্রার মান ফিরিয়ে দিতে পারছি।” জানালেন ডা. সুমন্ত মুখোপাধ্যায়।
জন সাধারণকে এই নতুন চিকিৎসা পদ্ধতি সম্মন্ধে অবহিত করতে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ডা. সুমন্ত মুখোপাধ্যায় বিষয়টি বিস্তারিত ভাবে ব্যখ্যা করেন।

More From Author

Home Healthcare Goes Mainstream: Maximon India Bets on Doorstep Medical Care with Guardian Family Card

কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হলো সৌমক পালিত রচিত ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’ নামাঙ্কিত একটি গ্রন্থের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.