নিউ টাউনে শুরু রাজ্য গৌরী মেলা ২০২৬, থাকছে ২৬০টি স্টল ও ৫০০-রও বেশি কারিগরের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি –

রাজ্যের বিভিন্ন প্রান্তের কারিগর, হস্তশিল্পী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিজস্ব পণ্য ও শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ করে দিতে আয়োজিত হচ্ছে ‘রাজ্য গৌরী মেলা ২০২৬’। গ্রামীণ শিল্প, দেশজ কারুশিল্প এবং স্থানীয় উদ্যোগকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করাই এই মেলার অন্যতম প্রধান লক্ষ্য।

এই মেলায় গ্রামীণ কাঁচামাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী ও হস্তশিল্পের পণ্য প্রদর্শিত হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা এবং বাংলার নিজস্ব শিল্প ঐতিহ্য এই মেলার মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হবে।

নিজ নিজ এলাকার বিশেষ চাহিদা ও স্থানীয় পণ্যের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে জেলাস্তরেও স্বনির্ভর গোষ্ঠী মেলার আয়োজন করা হচ্ছে। এর ফলে জেলার স্থানীয় পণ্য, বিভিন্ন কর্মসূচি এবং স্বনির্ভর উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের রাজ্য গৌরী মেলায় থাকছে মোট ২৬০টি স্টল এবং ২টি প্যাভিলিয়ন। পাশাপাশি অংশগ্রহণ করবেন ৫০০-রও বেশি কারিগর। আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মোট ১০ দিন ধরে নিউ টাউনের এনকেডিএ মেলা প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় MSME, SUDA, খাদি বোর্ড, কারা প্রশাসন এবং NABARD-সহ বিভিন্ন সরকারি সংস্থা অংশগ্রহণ করবে। সংশ্লিষ্ট সংস্থাগুলি নিজেদের পণ্য ও বিভিন্ন উদ্যোগের কথা মেলার মাধ্যমে তুলে ধরবে।

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাজ্য গৌরী মেলা ২০২৬-এর শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী শ্রী তাপস রায়, নারী ও শিশুকল্যাণ, সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজিত কর্মসূচি দফতরের প্রতিমন্ত্রী শ্রীমতী মালতী রাভা রায়, ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দীপঙ্কর জানা এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী পীযূষ কানোরিয়া-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

সকলের সম্মিলিত উপস্থিতিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ তাৎপর্য লাভ করে।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা, উন্নত জীবিকা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে কারিগর ও স্বনির্ভর গোষ্ঠীর সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাঁদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

মেলায় অংশগ্রহণকারী কারিগরদের সুবিধার্থে থাকা, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার ব্যবস্থাও রাখা হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকছে খাঁটি বাঙালি খাবারের বিভিন্ন স্টল। পাশাপাশি গ্রামীণ বাংলা ও পার্বত্য এলাকার বিশেষ বিশেষ সুস্বাদু খাবারেরও আয়োজন থাকবে।

শুধু কেনাকাটা বা পণ্যের প্রদর্শনী নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও এবারের মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পীদের পাশাপাশি কয়েকজন বিশিষ্ট শিল্পী তাঁদের পরিবেশনার মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন।

এবারের মেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন উদ্যোগের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। GI Tag-যুক্ত পণ্যের বিশেষ প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি মেলায় কেনাকাটার ক্ষেত্রে UPI, QR Code-সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে লেনদেনকে উৎসাহিত করা হবে।

সব মিলিয়ে রাজ্য গৌরী মেলা ২০২৬ গ্রামীণ শিল্প, হস্তশিল্প, নারী স্বনির্ভরতা, কর্মসংস্থান এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে একই মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে।

ছবি – সুফল ভট্টাচার্য।

More From Author

সোনালি আঁশ থেকে পরিবেশ বান্ধব ফ্যাশন—কলকাতায় আত্মপ্রকাশ করছে মেরাকি জুট জুয়েলারি’র প্রথম বুটিক

Mahindra XEV 9S Becomes India’s Safest 7-seater SUVFirst 7-seater EV to achieve a 5-star Bharat NCAP Rating

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *