স্কুল পড়ুয়াদের জন্য স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ‘আরোগ্য চেতনা’-র সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকার ও সিকে বিড়লা হাসপাতাল-সি,এম,আর,আই

নিজস্ব প্রতিনিধি –

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার ও সি কে বিড়লা হসপিটালস-সিএমআরআই। ক্লাসিক এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় যৌথভাবে চালু হল ‘আরোগ্য চেতনা’ নামে একটি পাইলট স্বাস্থ্য কর্মসূচি। এই উদ্যোগের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস সম্পর্কে তাদের অবহিত করা। এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ১৭ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭টায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ক্রিস্টাল রুমে অনুষ্ঠিত হয়। এই সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের স্কুলপড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল খাঁ, মিনিস্টার অফ স্টেট (ইন্ডিপেন্ডেন্ট চার্জ) ফর ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ডাঃ শঙ্কর ঘোষ, ডাঃ সোমব্রত রায়, মিঃ সৈকত রায়, সিএমআরআই-এর বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এছাড়াও সি ই ফাউন্ডেশন টীম থেকে মিসেস পোলা কর বিশ্বাস এবং মিঃ অনির্বাণ বিশ্বাস ।

এই উদ্যোগের মূল লক্ষ্য হল ছোটবেলা থেকেই শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞান, প্রাথমিক নিরাপত্তা বিষয়ক দক্ষতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করে তোলা। সুপরিকল্পিত সচেতনতামূলক ও প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের সম্ভাব্য স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকি চিহ্নিত করতে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আরও সচেতন ও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম করে তোলার উপর গুরুত্ব দেওয়া হবে।

‘আরোগ্য চেতনা’ কর্মসূচির মূল বিষয়গুলো হল:

● প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: সাধারণ জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় পদ্ধতি এবং যথাযথ পদক্ষেপ সম্পর্কে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।
● গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতনতা: শিশুদের ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতন করা, অনুপযুক্ত আচরণ চিহ্নিত করতে শেখানো এবং কখন ও কীভাবে সাহায্য চাইতে হবে সে বিষয়ে অবহিত করা হবে।
● স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা: দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্নতা ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।
● নিরাপত্তা সচেতনতা: অগ্নি নিরাপত্তা, ধারালো বস্তু ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, বৈদ্যুতিক নিরাপত্তা, অপরিচিত ব্যক্তিদের থেকে নিরাপদ থাকা এবং পথ নিরাপত্তা সম্পর্কে পড়ুয়াদের শিক্ষিত করা হবে।

সিকে বিড়লা হাসপাতালের জোনাল হেড ডাঃ সোমব্রত রায় বলেন, “স্বাস্থ্য সচেতনতার শিক্ষা ছোটবেলা থেকেই শুরু হওয়া অত্যন্ত জরুরি। শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার ক্ষেত্রে স্কুলগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘আরোগ্য চেতনা’-র মাধ্যমে আমরা হাসপাতালের গণ্ডি পেরিয়ে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান কে স্কুল ও শিক্ষার্থী মহলের কাছে পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা, ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতনতা এবং দৈনন্দিন জীবনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ব্যবহারিক দক্ষতা শেখানো হবে।

আমরা বিশ্বাস করি, ছোটবেলা থেকেই শিশুদের এই বিষয়ে শিক্ষিত করে তুলতে পারলে তারা আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবে, জরুরি পরিস্থিতিতে যথাযথভাবে সাড়া দিতে পারবে এবং দায়িত্বশীল স্বাস্থ্যাভ্যাস গড়ে তুলতে সক্ষম হবে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের এই সহযোগিতা প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষাকে আর ও সহজলভ্য ও সর্বজনীন করে তোলার প্রতি আমাদের অঙ্গীকার এই প্রতিফলন। সম্পূর্ণ বিনামূল্যে এই কর্মসূচি পরিচালনার মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে পৌঁছতে এবং একটি সুস্থ, নিরাপদ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে অবদান রাখতে চাই।”

একটি পরীক্ষামূলক কর্মসূচি হিসেবে পরিকল্পিত ‘আরোগ্য চেতনা’-র লক্ষ্য হল স্কুলগুলির মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতার সংস্কৃতি গড়ে তোলা। পাশাপাশি, শ্রেণিকক্ষের ভিতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই শিশুদের কাজে লাগবে এমন বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করা।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই কর্মসূচিতে অংশগ্রহণকারী স্কুল, পড়ুয়া এবং স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই উদ্যোগ পরিচালিত হবে, যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

‘আরোগ্য চেতনা’-র মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং সিকে বিড়লা হাসপাতাল-সিএমআরআই প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবার ধারণা কে হাসপাতালের পরিসর থেকে স্কুল ও শিক্ষার্থী মহলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল। স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং শৈশব থেকেই সঠিক শিক্ষার প্রসার একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের অন্যতম মৌলিক ভিত্তি—এই বার্তা কেই আরও সুদৃঢ় করল এই যৌথ উদ্যোগ।

More From Author

Mahela Jayawardene joins Delhi Capitals as WPL Director of Cricket

Fest5 International Film Festival 2026 Kicks Off in Kolkata with a Global Celebration of Cinema, Youth & Environment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *