কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হলো সৌমক পালিত রচিত ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’ নামাঙ্কিত একটি গ্রন্থের

নিজস্ব প্রতিনিধি –

অগ্নিযুগের বীর বিপ্লবী প্রয়াত পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসু এবং সুলেখক তথা মনে প্রাণে একশো শতাংশ বিপ্লবী পরশুরাম ওরফে রাজশেখর বসু-র পরিবারের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে প্রকাশিত হল সৌমক পালিত রচিত ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’ নামাঙ্কিত এক গ্রন্থ।

গ্রন্থের রচনাকার সৌমক পালিত জানিয়েছেন, “৩০ জন বিপ্লবীর জীবনী নিয়ে প্রকাশিত হল ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’।”

প্রকাশনা সংস্থা ‘বসুধানন্দ বুকস অ্যাণ্ড পাবলিকেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “৪৬৪ পাতার এই গ্রন্থের বিনিময় মূল্য ধার্য হয়েছে ১০৫০ টাকা।”

More From Author

হার্ট ভালভের চিকিৎসায় একটি যুগান্তকারী সাফল্য পূর্ব ভারতে

মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *