সায়ন দেবনাথ –
সিঁথি আদর্শ ব্যায়াম মন্দিরে অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে আয়োজিত হল ডিস্ট্রিক্ট ধুরন্ধর প্রতিযোগিতা। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর মোট ৯ টি জেলা থেকে শতাধিক প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক গোপাল দেবনাথ, বডি বিল্ডিং এ জাতীয় চ্যাম্পিয়ন পার্থ

চন্দ,বিশিষ্ট নৃত্য শিল্পী পৃথা চন্দ এবং সুকুমার দাস। বিচারক মন্ডলীতে ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বডি বিল্ডার অনির্বাণ ব্যানার্জি, রাখি দাস, আয়োজক অভিনেতা ও বডি বিল্ডার অশোকরাজ, সৌজন্য ধর এবং আমিশারাজ। টিম চ্যাম্পিয়ন হয় ফিটনেস জোন। সারাদিন ব্যাপী খেলায় অফিসিয়াল এর ভূমিকা পালন করে আয়েশা রাজ, পাঁচু গোপাল দাস, সুরজ জয়সোয়াল, রাতুল কর, ঈশান এবং অমররাজ।



