IMG 20260103 WA0037

সাগরে মমতার মেগা সফর: যুদ্ধের প্রস্তুতি হেলিপ্যাড ময়দানে, রঙ-তুলির টানে সেজে উঠছে গঙ্গাসাগর

Spread the love

রমেশ রায় – দক্ষিণ ২৪ পরগনা

বছর শুরুতেই মেগা সফরে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ জানুয়ারি তাঁর এই সফরকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে যে মাঠে নামবেন, সেই হেলিপ্যাড ময়দান বর্তমানে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হচ্ছে। ​প্রশাসন সূত্রে খবর, হেলিপ্যাড গ্রাউন্ডের রানওয়ে মেরামত থেকে শুরু করে চারিদিকের নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চলছে

1000491664

পুরোদমে। ফাটল ধরা জায়গাগুলি সিমেন্ট দিয়ে ভরাট করা হচ্ছে এবং নতুন করে ঘাস ও মাটি ফেলে মাঠ সমান করা হচ্ছে। এমনকি হেলিপ্যাড মার্কিং এবং সংলগ্ন এলাকা নতুন করে রঙ করার কাজও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যাতে বিন্দুমাত্র ত্রুটি না থাকে, সেদিকে কড়া নজর রাখছেন জেলাশাসক অরবিন্দু কুমার মিনা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ৫ তারিখের আগে সাগরদ্বীপ এখন কার্যত দুর্গ। একদিকে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের আনাগোনা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর অবতরণস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি—সব মিলিয়ে পারদ চড়ছে গঙ্গাসাগরে।

More From Author

IMG 20251229 WA0190

আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে তারাপীঠে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

20260103

গ্র্যান্ড স্পোর্টস কার্নিভাল ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *