বেলেঘাটা ফুলবাগানে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এর সামনে ১২৫ তম জন্মদিবস উপলক্ষে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির পুনঃ প্রতিষ্ঠা হল

গোপাল দেবনাথ –

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্ম দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। এই রাজ্যে নতুন বি জে পি সরকার আসার পর এই দিনটি কে বিশেষভাবে মর্যাদা দেওয়ার জন্য রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে। সারা রাজ্য জুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে ভারত কেশরীর জন্মদিন। উত্তরপূর্ব কলকাতার বেলেঘাটা ফুলবাগানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এর সামনে ড.শ্যামাপ্রসাদ মুখার্জি’র ১২৫ তম জন্মদিবস উপলক্ষে ড. মুখার্জির আবক্ষ মূর্তির পুনঃ প্রতিষ্ঠা হল।

এদিন সকালে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উদ্বোধন করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মাননীয় শ্রী তাপস রায় সাথে ছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা ড. শ্রীমতি অর্চনা মজুমদার। এই আবক্ষ মূর্তির পুনঃপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছিলেন আয়োজক সংস্থা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক পাপ্পু তুরি, আহ্বায়ক জয়প্রকাশ প্রসাদ এবং পাপ্পু তুরি সহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

More From Author

চিকিৎসক দিবস উদযাপন করল আমরা ব্যতিক্রমী র সদস্য ও সদস্যরা

Laser Power & Infra Limited: Initial public offering to open on Thursday, July 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *