নিজস্ব প্রতিনিধি –
ভারতীয় সঙ্গীতজগতের ইতিহাসে এমন শিল্পীর সংখ্যা হাতে গোনা, যাঁদের প্রতিভা একাধিক ক্ষেত্রকে সমানভাবে সমৃদ্ধ করেছে। সেই বিরল তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন কিংবদন্তি কিশোর কুমার। গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও রেকর্ড প্রযোজক, প্রতিটি পরিচয়েই তিনি ছিলেন অনন্য। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা নেপথ্য গায়ক হিসেবে আজও তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। গত ৪ ই আগস্ট সমগ্র ভারতবর্ষের পালিত হয় কিশোর কুমারের জন্ম দিবস

অমর শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একজম কালো সংগীত সন্ধ্যার “সেরার সেরা তুমি” অনুষ্ঠানের আয়োজক ছিলেন পি, সি মিউজিক এবং পিনাকী চ্যাটার্জী এন্টারটেইনমেন্ট
অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শ্রী গৌতম ঘোষ মহাশয় তিনি এই অনুষ্ঠানে সংগীত ও পরিবেশন করেন।

ওনার পাশাপাশি আরও বিশেষ কয়েকজন গুণী শিল্পী রা ও সংগীত পরিবেশন করেন তাদের মধ্যে হলেন প্রদীপ চৌধুরী, রঞ্জিত ব্যানার্জী,গৌতম বৈদ্য, কাঞ্চন চ্যাটার্জী, কুমার সন্দীপ, জয়দীপ চক্রবর্তী, বরুন সেনগুপ্ত, লিলি দাস, ও শর্মিষ্ঠা ব্যানার্জী, সঞ্চালনায় দেবলীনা দত্ত।



