কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পালন হল ইঞ্জিনিয়ার দিবস

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গের বৃহত্তম ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে। ভারতরত্ন সম্মানপ্রাপ্ত কিংবদন্তি প্রকৌশলী স্যার এম.বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি পালিত হয়।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কারিগরি দপ্তরে কর্মরত প্রায় ৭৫০ জন ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করে । তাঁদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় ।এদিন ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা ও জ্ঞানচর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । পাশাপাশি “সমাজ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা” এবং “টেকসই উন্নয়ন”-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্যানেল

ডিসকাশন হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী অজয় কুমার পোদ্দার,মন্ত্রী উমেশ রাই,ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ,
ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা, শুভ্রদীপ চৌধুরী,অনুপম সরকার প্রমুখ।

More From Author

রিভা বাই তনিশ্ক্’ নিয়ে এল ‘ওয়েডিং সিগনেচারস’: ছয়টি ভিন্ন ভারতীয় ঐতিহ্যের কনেদের জন্য সম্পূর্ণ ব্রাইডাল জুয়েলারি কালেকশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.