নিজস্ব প্রতিনিধি –
তনিশ্ক্-এর বিবাহের গয়নার জন্য তৈরি সাব-ব্র্যান্ড ‘রিভা বাই তনিশ্ক্’ নিয়ে এল ‘ওয়েডিং সিগনেচারস’—ছয়টি স্বতন্ত্র ভারতীয় ব্রাইডাল কমিউনিটির জন্য তৈরি একটি সম্পূর্ণ ব্রাইডাল জুয়েলারি কালেকশন। তামিল, তেলুগু, রাজস্থানি/মারওয়াড়ি, গুজরাতি, মারাঠি এবং প্যান ইন্ডিয়া/মেট্রো—এই ছয় ধরনের বিয়ের ঐতিহ্য ও রীতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে কালেকশনটি। রিভা-এর এই নতুন কালেকশনের ভাবনার কেন্দ্রে রয়েছে আজকের আধুনিক ভারতীয় কনে—যিনি নিজের সাংস্কৃতিক শিকড় ও ঐতিহ্যকে আপন করে নেন, এবং উদযাপন করেন নিজের স্বতন্ত্র স্টাইল ও পছন্দের সঙ্গে মিলিয়ে।
একজন কনে সাধারণত বিয়ের ৮ থেকে ১২ মাস আগে থেকেই বিয়ের গন্তব্য, ভেন্যু, বিভিন্ন অনুষ্ঠান, পোশাক, ফটোগ্রাফি, সাজসজ্জা, রূপসজ্জা থেকে শুরু করে জুয়েলারি—সবকিছু মিলিয়েই বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত নেন, এবং তার উপর ভিত্তি করেই তৈরি হয় তাঁর বিয়ের সম্পূর্ণ অভিজ্ঞতা। এর প্রভাব পড়েছে ব্রাইডাল জুয়েলারি বেছে নেওয়ার ক্ষেত্রেও। এখন আর একটি মাত্র সেটের উপর নির্ভর না করে, কনেরা বিয়ের প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা গয়না বেছে নেওয়ার দিকেই বেশি ঝুঁকছেন। এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই ‘ওয়েডিং সিগনেচারস’ নিয়ে এসেছে একটি সম্পূর্ণ জুয়েলারি ওয়ার্ডরোব, যেখানে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে সামঞ্জস্যপূর্ণ গয়না।
প্রতিটি ব্রাইডাল লুককে স্বতন্ত্র করে তুলতে সংশ্লিষ্ট অঞ্চলের নিজস্ব গয়নার ঐতিহ্য ও নকশাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মারাঠি কালেকশনে রয়েছে ভাটি মঙ্গলসূত্র, তুশি নেকলেস এবং বজ্র টিক চোকারের মতো পরিচিত গয়না। রাজস্থানি/মারওয়াড়ি কালেকশনে জায়গা পেয়েছে বোরলা, তেভটা, আড় এবং পাঁচলড়া হার, অন্যদিকে গুজরাতি ট্রুসোতে রয়েছে চন্দন হার, দোড়ি, মোর এবং কেরির মতো ঐতিহ্যবাহী নকশা। তামিল ও তেলুগু কালেকশনে দক্ষিণ ভারতের নিজস্ব গয়নার নকশা এবং মন্দিরের শিল্পশৈলী থেকে অনুপ্রাণিত ডিজাইনকে তুলে ধরা হয়েছে। আর যে কনের স্টাইলে বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির প্রভাব রয়েছে, তাঁর কথা মাথায় রেখে প্যান ইন্ডিয়া/মেট্রো ট্রুসোতে রাখা হয়েছে আরও সমকালীন ডিজাইনের সম্ভার। কালেকশনটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে কলিরা, মাথাপট্টি, ভাঙ্কি, সূর্য ও চন্দ্র, নেত্তি চুট্টি এবং মাট্টালের মতো বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্রাইডাল জুয়েলারি। পাশাপাশি, আঞ্চলিক গয়নার চিরাচরিত নকশা ও বৈশিষ্ট্যগুলিকেও সমকালীন রূপে নতুনভাবে তুলে ধরেছে রিভা।
তনিশ্ক্-এর ডিজাইন এক্সিলেন্স সেন্টার-এর ডিজাইনারদের আঞ্চলিক গয়নার ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা, উন্নত ডিজাইন দক্ষতা এবং নিখুঁত কারিগরি দক্ষতায় তৈরি ‘ওয়েডিং সিগনেচারস’ কালেকশনে ছয়টি অঞ্চলের বিবাহের বৈশিষ্ট্যকে উপস্থাপন করা হয়েছে।
“ওয়ান ওয়েডিং; মেনি স্টোরিজ” ক্যাম্পেইনের মধ্য দিয়ে এই কালেকশনটিকে এক জীবন্ত রূপ দেওয়া হয়েছে—যেখানে রাজকীয় ভেন্যু, আলোকচিত্র এবং চলচ্চিত্রের মাধ্যমে বিয়ের সার্বিক প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা হয়েছে। খ্যাতনামা ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিক জয়পুরের ঐতিহাসিক ‘তাঁজ জয় মহল প্যালেসে’ কনেদের বিশেষ লুকগুলো ক্যামেরাবন্দি করেছেন; অন্যদিকে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সূজিত সরকার আঞ্চলিক চলচ্চিত্রের একটি সিরিজের মাধ্যমে এই গল্পগুলোকে সেলুলয়েডে চমৎকারভাবে রূপদান করেছেন। দক্ষিণ ভারতের বাজারের জন্য রিভা-এর মুখ হিসেবে অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন, সমগ্র অঞ্চল জুড়ে কনেদের কাছে এই ক্যাম্পেইনটিকে এক নতুন প্রাণবন্ত রূপ প্রদান করেছেন। বিয়ের সম্পূর্ণ আবহে, উৎসবের নানা আমেজ ও গল্পকথার চমৎকার ক্যানভাসে এই গয়নাগুলোকে স্থাপন করা হয়েছে—যা নতুন এই কালেকশনটিকে ঘিরে বিয়ের পুরো আয়োজন ও উদযাপনকে এক চমৎকার সূত্রে গেঁথে উপস্থাপন করে।
এই উপলক্ষে পেলকি শেরিং, চিফ মার্কেটিং অফিসার, তনিশ্ক্ বলেন, “রিভা-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি কনেই নিজের মতো করে তাঁর বিয়েকে সাজিয়ে তোলেন। আজকের কনেরা তাঁদের বিয়ের প্রতিটি বিষয় নিয়ে অনেক ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছেন। বিয়ের গন্তব্য ও অনুষ্ঠান থেকে শুরু করে পোশাক, ফটোগ্রাফি এবং জুয়েলারি—সমস্ত কিছুই তাঁদের স্বপ্নের বিয়ের অভিজ্ঞতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্রাইডাল জুয়েলারির ক্ষেত্রেও আমরা এই পরিবর্তনটিকেই তুলে ধরতে চেয়েছি। ‘ওয়েডিং সিগনেচারস’-এ ছয়টি স্বতন্ত্র ভারতীয় ব্রাইডাল লুকের জন্য সম্পূর্ণ জুয়েলারি ওয়ার্ডরোব রাখা হয়েছে, যেখানে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান ও উপলক্ষের জন্য রয়েছে আলাদা ডিজাইনের গয়না। ‘ওয়ান ওয়েডিং; মেনি স্টোরিজ’-এর মাধ্যমে গয়নার এই কালেকশনকে বিয়ের গন্তব্য, ফটোগ্রাফি এবং সিনেমার বৃহত্তর পরিসরের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে কনেকে কেন্দ্র করে বিয়ের উদযাপনের আরও পূর্ণাঙ্গ একটি ছবি তুলে ধরা যায়।”
রিভা বাই তনিশ্ক্ -এর বিশেষ ‘ওয়েডিং সিগনেচারস’ কালেকশনটি তানিষ্কের দেশজুড়ে সমস্ত শোরুম এবং অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে।



