নিজস্ব প্রতিনিধি –
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে ভক্তির আবহে জমে উঠল কলকাতার বেলেঘাটা সরকার বাড়ির মাঠ।
সেখানেই সাড়ম্বরে অনুষ্ঠিত হলো কৌশিকী অমাবস্যা পূজা ও উৎসব। বেলেঘাটা বাম তারা মন্দির ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ২ দিন ধরে চলা এই উৎসবে ছিল

একাধিক ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশেষ কর্মসূচি।
প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খবাদন ও পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। ছিল শ্রীশ্রী চণ্ডীপাঠ, অন্নভোগ নিবেদন এবং ভক্তদের জন্য মহা প্রসাদ বিতরণের আয়োজন।
কৌশিকী অমাবস্যার রাতে বিশেষ পূজা, মঙ্গল আরতি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বহু ভক্ত। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভক্তিগীতি, বাউল সংগীত এবং নৃত্যানুষ্ঠান।

ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবের বিশেষ আবহ। এই সমগ্র পুজো ও উৎসবের আয়োজনের নেপথ্যে ছিলেন সায়ন চ্যাটার্জী যিনি বেলেঘাটা বাম

তারা মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা।তাঁর উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ভক্তি, ধর্মীয় আচার এবং সাংস্কৃতিক পরিবেশে স্মরণীয় হয়ে থাকল এবারের কৌশিকী অমাবস্যা উৎসব।




