নিজস্ব প্রতিনিধি –
অনুষ্ঠিত হয়ে গেল ম্যাডস প্রোডাকশন এবং Kanthibari পথের দিশারী আয়োজিত একটি অনবদ্য অনুষ্ঠান। অনুষ্ঠানটি কে তিনটি মূল পর্বে ভাগ করা হয়েছিল, প্রথম পর্বে mads production এর তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড প্রিমিয়ার ট্যালেন্ট হান্ট শো, যেখানে mads এর কর্ণধার Mr বীরাজ নন্দী তার সুনিপুণ দক্ষতায় এই পর্বটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন। ওনার সঙ্গে বিচারকের আসন অলংকৃত করেছিলেন অভিনয়

জগতের অন্য আরেকজন ব্যক্তিত্ব শ্রীমতি সঙ্গীতা ব্যানার্জী। mads production এর কর্ণধার Mr বিরাজ নন্দী এই অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে খুব অল্প সময়ের কোরিওগ্রাফি সেশন এর আয়োজন করেন। Mr নন্দীর কাছে কিছু শিখতে পেরে প্রতিযোগীরা এবং তাদের অভিভাবকরা খুবই আনন্দিত হয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে kanthibari পথের দিশারী এই সংস্থার কর্ণধার শ্রী দেবাশীষ বাগের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল খুব সুন্দর একটি আওয়ার্ড সেরেমনি। স্বর্গীয় শ্রী বিনোদ বিহারী

বাগের শিক্ষা ক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে অবর্ণনীয় অবদানকে চীর স্মরণীয় করে রাখার জন্য দুটি আওয়ার্ড প্রদান করা হয়। একটি হল বিদ্যাসাগর শিক্ষা রত্ন আওয়ার্ড আর অপরটি হলো বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন। মনোগ্রাহী এই পর্বে kanthibari পথের দিশারীর পূর্ব ইতিহাস, লক্ষ, এবং উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন সংস্থার কর্ণধার শ্রী দেবাশীষ বাগ। অনুষ্ঠানটি কে অলংকৃত করতে বহু বিশিষ্ঠ ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে শ্রী সুরেশ বোস, শ্রী অরুণ সাহা, শ্রী বিশ্বনাথ সরকার, শ্রী অশোক কুমার নস্কর, শ্রী প্রত্যুষ ঘোষ, D.S. Nepal এবং আরও বহু বিশিষ্ঠ গুণীজন উপস্থিত ছিলেন।

তৃতীয় এবং শেষ পর্বে আয়োজন করা হয়েছিল কিশোর কুমার ও আশা ভোঁসলে জির স্মরণে একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। mads production এর কলাকুশলীরা নিজেদের সঙ্গীত, নৃত্য, অভিনয় দক্ষতায় অনুষ্ঠানটি কে ভরিয়ে রেখেছিলেন। অনুষ্ঠানটি তে যারা উপস্থিত ছিলেন তাদের সকলের উচ্ছাস, আনন্দ সর্বোপরি করতালিতে গোটা প্রেক্ষাগৃহটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।

কিংবদন্তীসম ব্যবস্থাপনা ব্যক্তিত্ব ডঃ সমর রায়চৌধুরী দীর্ঘকাল পুনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি একটি বহুজাতিক কোম্পানিতে প্রধান পরামর্শক ও উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হোটেল শিল্পের মহারথী ওম প্রকাশ শো, মার্চেন্ট নেভি ক্যাপ্টেন কল্লোল মুখার্জি, এসিপি কল্যাণ দত্ত, অ্যাডভোকেট শুভঙ্কর মান্না (পশ্চিমবঙ্গ ফায়ার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক) এবং শিল্পপতি সঞ্জয় টাওয়ার।



