নিজস্ব প্রতিনিধি –
একই পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যরা যে একসঙ্গে বেড়াতে যান তাদের মধ্যে এআরবিএনবির চালানো সমীক্ষায় দেখা গেছে — একই পরিবারের নানা প্রজন্মের একসঙ্গে বেড়াতে যাওয়ার মূল লক্ষ্য হল ভাগ করে নেওয়া স্মৃতির ভাণ্ডার গড়ে তোলা (৫৫%) এবং পারিবারিক বন্ধন জোরদার করা (৫১%) ১
● যেখানে একসঙ্গে ৫ জন বা তার বেশি সদস্য বাচ্চা কিংবা কোলের শিশুকে নিয়ে বেড়াতে যান, তাঁরা থাকার জন্য বাড়ির খোঁজ করেন। এই সংখ্যা বাড়ছে বছরে ৫৫ শতাংশের বেশি হারে ২
● এই থাকাটা বেড়ানোর অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে উত্তরদাতাদের ৬৩ শতাংশ জানিয়েছেন, কোথাও কোনও কিছু দেখতে যাওয়ার আগে (৫৬%), এক জায়গায় একসঙ্গে থাকাটা তাঁরা উপভোগ করতে ভালবাসেন। ১
ভারত, ৫ নভেম্বর ২০২৬: ভারতীয় পরিবারগুলোর ছুটির ভ্রমণের ধারণাটিতে একটা নতুন মাত্রা যুক্ত হচ্ছে। ভ্রমণকারীরা এখন কেবল নতুন জায়গা ঘুরে দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, বরং বিভিন্ন প্রজন্মের প্রিয়জনদের সঙ্গে গুণমানসম্পন্ন সময় কাটানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন প্রজন্মের সদস্যদের নিয়ে ভ্রমণের ওপর এয়ারবিএনবি (Airbnb)-এর নতুন একটি সমীক্ষা ১ থেকে দেখা যাচ্ছে, জেন জি (Gen Z) এবং মিলেনিয়াল প্রজন্মের প্রতি চারজন উত্তরদাতার মধ্যে তিনজনই (৭৫%) পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের সঙ্গে বেড়াতেই বেশি আগ্রহী। এ থেকে বোঝা যায় যে, মানুষ এখন এমন ছুটির বেড়ানোরর প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে, যার কেন্দ্রে রয়েছে পারস্পরিক সান্নিধ্য, যৌথ অভিজ্ঞতা এবং গভীর ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব।
এই পরিবর্তনের দরুন এয়ারবিএনবি -তে বড়সড় দলবলের জন্য থাকার জায়গার চাহিদা বাড়ছে। এয়ারবিএনবি-র অভ্যন্তরীণ তথ্য২ অনুযায়ী, পাঁচ বা ততোধিক সদস্যের দলের জন্য—যাদের মধ্যে অন্তত একজন শিশু বা কোলের বাচ্চা রয়েছে—তাদের উপযোগী থাকার জায়গার খোঁজখবর আগের বছরের তুলনায় ৫৫ শতাংশেরও বেশি বেড়েছে। পরিবারের সবার একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে প্রিয়জনদের একই ছাদের নিচে জড়ো করার মতো বিষয়গুলো থেকে বোঝা যায় যে, বেড়ানোর উদ্দেশ্য বেছে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ এবং একসঙ্গে ভালো সময় কাটানোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এর মানে পারিবারিক ভ্রমণের চালচিত্র বদলাচ্ছে এবং এব্যাপারে নতুন নিয়ম তৈরি করছে জেন জি।
ভারতীয় ভ্রমণকারীদের কাছে বিভিন্ন প্রজন্মের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর বিষয়টি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—এটি নতুন স্মৃতিভাণ্ডার গড়ে তোলা এবং প্রিয়জনদের সাথে ফের ঘনিষ্ঠ হওয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। এয়ারবিএনবি -র ‘ইন্টারজেনারেশনাল ট্রাভেল ইনসাইটস ২০২৬’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ৫৫ শতাংশ মানুষ যৌথ স্মৃতিভাণ্ডার গড়ে তোলার জন্য এই ধরনের ভ্রমণের গুরুত্ব দেন, ৫২ শতাংশ একে একসঙ্গে মজা করার সুযোগ হিসেবে দেখেন এবং ৫১ শতাংশ মনে করেন যে, এটি পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করে।
এই পরিবর্তনের একটি বড় অংশ জুড়ে রয়েছে ‘জেন জি’। মাত্র কয়েক বছর আগের তুলনায় এখন তাদের মধ্যে প্রতি দশজনের সাতজনই (৭০%) জানিয়েছেন যে, বর্তমানে তারা পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের সাথে মিলে ভ্রমণ বেশি পছন্দ করেন। গত বছরে জেন জির ৬০ শতাংশেরও বেশি ‘সদস্য বন্ধু ও বাবা-মা—উভয়ের সঙ্গেই বেড়াতে গিয়েছেন। ‘মিলেনিয়াল’ প্রজন্মের ক্ষেত্রে বর্তমানে এই হার ৪৯ শতাংশ ও তার আগের বছর ছিল ৪৬ শতাংশ।১ এই প্রজন্মের কাছে ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী থাকার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এয়ারবিএনবি-র ‘নেভার দ্য সেম’ প্রতিবেদনে দেখা গেছে, ‘জেন জেড’ ভ্রমণকারীদের প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করেন, কোথায় বেড়াতে যাচ্ছেন তার চেয়ে কার সঙ্গে যাচ্ছেন—সেটিই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বেড়ানোর গন্তব্য বিদেশ হওয়ার কারণে থাকাটাও হয়ে উঠছে আন্তর্জাতিক
নতুন কোনো জায়গা ঘুরে দেখা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন প্রজন্মের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর দিনগুলোতে সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হল মূলত একে অপরের সঙ্গে সময় কাটানো।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৩%) জানিয়েছেন যে, দর্শনীয় স্থান দেখা বা ঘুরে বেড়ানোর (৫৬%) চেয়ে তারা তাদের থাকার জায়গায় বিশ্রাম নেওয়া এবং একে অপরের সঙ্গে সময় কাটানোটাকেই সবচেয়ে বেশি উপভোগ করেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করা (৫৭%), খেলাধুলা করা (৪৫%) এবং সিনেমা বা কোনও অনুষ্ঠান দেখা (৩৯%)—এসবও তাদের পছন্দের তালিকায় রয়েছে। এটি প্রমাণ করে যে, দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তগুলোও ছুটির অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
একসাথে থাকার ওপর এই গুরুত্ব থাকার জায়গার পছন্দের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। যেসব উত্তরদাতা সম্পূর্ণ বাড়ি, ভিলা বা অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করেন, তাদের ৮৯ শতাংশ মনে করেন যে এমন একটি যৌথ জায়গা থাকা জরুরি যেখানে সবাই একসঙ্গে সময় কাটাতে পারে। এই ভ্রমণকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে লিভিং রুম বা সাধারণ ব্যবহারের জায়গা (৫৮%), পর্যাপ্ত শোবার ঘর (৫৬%) এবং একাধিক বাথরুম (৫৫%)।১
.বিভিন্ন প্রজন্মের সদস্যদের নিয়ে গড়া বেড়ানোর দলের জন্য, এয়ারবিএনবি (Airbnb)-তে পুরো বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টি একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। এর মাধ্যমে তারা ব্যবহারযোগ্য থাকার জায়গা ও রান্নাঘরের সুবিধা একসঙ্গে শেয়ার করে উপভোগ করতে পারে এবং নিজেদের পছন্দমতো সময় অনুযায়ী কোনো গন্তব্য ঘুরে দেখার স্বাধীনতা পায়।
এয়ারবিএনবি-র ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কান্ট্রি হেড আমনপ্রীত সিং বাজাজ বলেন, “ভারতীয়দের ভ্রমণের ক্ষেত্রে পারিবারিক ছুটি সবসময়ই একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে আমরা লক্ষ্য করছি যে, তরুণ প্রজন্মের মধ্যে পরিবারের বিভিন্ন প্রজন্মের মানুষদের একত্রিত করার আগ্রহ বাড়ছে। বেড়ানো এখন হয়ে উঠছে পরস্পরের সঙ্গে ফের মিলিত হওয়ার, নতুন স্মৃতিভাণ্ডার তৈরির এবং একে অপরের সঙ্গে দারুন সময় কাটানোর একটি সুযোগ। এর জেরে এয়ারবিএনবি-তে আমরা দেখছি, বড় দলের জন্য থাকার জায়গার ক্রমবর্ধমান চাহিদা যেখানে অতিথিরা একটি সম্পূর্ণ বাড়ি ব্যবহারের নমনীয়তা উপভোগ করতে পারেন, একসাথে খাবার খেতে পারেন, সময় কাটাতে পারেন এবং স্মরণীয় সব অভিজ্ঞতা তৈরি করতে পারেন।”
উপকূলীয় এলাকা থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল, প্রতিটি প্রজন্মের গন্তব্য একই:
এমন একটি গন্তব্য খুঁজে বের করা যা সবার কাছেই ভালো লাগে—এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমীক্ষায় দেখা গেছে, ৫৯ শতাংশ মানুষ এমন গন্তব্য বেছে নেওয়াকে অগ্রাধিকার দেন যা সবাই উপভোগ করবে, অন্যদিকে ৫৫ শতাংশ মানুষ এমন আবাসনের খোঁজ করেন যা পুরো দলের প্রয়োজনের সাথে মানানসই।
প্রকৃতি-কেন্দ্রিক ছুটি কাটানোর বিষয়টি একটি জনপ্রিয় পছন্দ হিসেবে উঠে এসেছে; ৫৬ শতাংশ মানুষ পাহাড়, গ্রাম্য এলাকা বা প্রাকৃতিক গন্তব্যগুলোকে প্রাধান্য দিচ্ছেন। এর পরেই রয়েছে সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকা (৪৭ শতাংশ) এবং ঐতিহ্যবাহী বা আধ্যাত্মিক স্থল (৪৪ শতাংশ)।
এয়ারবিএনবি (Airbnb)-তে হওয়া বেড়ানোগুলোর একটি বড় অংশ জুড়ে রয়েছে দেশের মধ্যে ভ্রমণ। পাঁচ বা ততোধিক ভারতীয় সদস্যদের দলের ক্ষেত্রে, বেড়ানোর জায়গা খোঁজার ৮০ শতাংশেরও বেশি ছিল দেশের মধ্যে থাকা বেড়ানোর জায়গা নিয়ে, এবং আন্তর্জাতিক গন্তব্যের জন্য অনুসন্ধানের ছিল ১৫ শতাংশের কিছু বেশি। ২এয়ারবিএনবি-র অনুসন্ধান থেকে যে প্রবণতা২ উঠে এসেছে তা থেকে আরও বোঝা যায় যে, দেশের মধ্যেকার বিভিন্ন জায়গার প্রতি মানুষের আগ্রহ রয়েছে; বিশেষ করে ব্যাঙ্গালোর, গোয়া, হায়দ্রাবাদ, নীলগিরি এবং পুদুচেরি—পাঁচ বা ততোধিক ভ্রমণকারীর দলের জন্য সবচেয়ে বেশি অনুসন্ধান করা গন্তব্যগুলোর তালিকায় উঠে এসেছে।
ভারতীয় ভ্রমণকারীরা যখন পরিবারের সাথে পুনরায় ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খুঁজছেন, তখন প্রাপ্ত তথ্যগুলো ইঙ্গিত দেয় যে, একটি চমৎকার পারিবারিক ছুটির সার্থকতা কেবল গন্তব্যের ওপরই নয়, বরং কারা সঙ্গে যাচ্ছেন তার ওপরও নির্ভর করে। একসাথে বসে খাবার খাওয়া, একই ছাদের নিচে অলস বিকেল কাটানো কিংবা নতুন কোনো গন্তব্যে প্রথমবার পা রাখা—মূলত এই একসাথে কাটানো মুহূর্তগুলোই একটি ভ্রমণকে সার্থক করে তোলে।
একসঙ্গে অনেকগুলি প্রজন্মের সদস্যদের নিয়ে সফল বেড়ানোর পরিকল্পনা করার জন্য এআরবিএনবি দিচ্ছে পাঁচটি পরামর্শ
যেহেতু আরও বেশি ভারতীয় পরিবার এখন একসঙ্গে ভ্রমণ করছে, তাই প্রতিটি প্রজন্মের সদস্য যাতে ভ্রমণের আনন্দদায়ক অভিজ্ঞতা পেতে পারেন সেজন্য এখানে পাঁচটি পরামর্শ দেওয়া হলো:
১. গেস্টদের প্রিয় জায়গা এবং সুপারহোস্টদের দিকে নজর রাখুন।
বিশ্বস্ত থাকার জায়গা পেতে ‘গেস্ট ফেভারিট’ ব্যাজ এবং চমৎকার আতিথেয়তা প্রদানকারী হোস্টদের ক্ষেত্রে ‘সুপারহোস্ট’ ব্যাজ দেখে নিন। ভারতের সর্বাধিক অনুসন্ধান করা ১০টি গন্তব্যের মধ্যে, পাঁচ বা ততোধিক অতিথি থাকার উপযোগী প্রতি চারটি তালিকভুক্ত জায়গার মধ্যে একটিরও বেশি পরিচালনা করেন ‘সুপারহোস্ট’রা। এছাড়া, এই আয়তনের ‘গেস্ট ফেভারিট’ লিস্টিংগুলোর গড় রেটিং হলো ৪.৯২৩।৩
২ গ্রুপে বাচ্চাসহ কতজন থাকবেন নিশ্চিত করে জানান
শিশু ও নবজাতকসহ অতিথিদের সঠিক সংখ্যা উল্লেখ করুন, যাতে আপনার হোস্ট শিশুদের বিছানা (cot) থেকে শুরু করে অতিরিক্ত বিছানাপত্র—সবকিছুর প্রস্তুতি আগেভাগেই নিয়ে রাখতে পারেন। সাধারণত প্রতিটি বেডরুমের সাথে একটি করে বাথরুম থাকাটা সবচেয়ে চালু ব্যবস্থা। এয়ারবিএনবি-এর অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, পাঁচ বা ততোধিক ব্যক্তির দল যখন দেশের ভেতরে ভ্রমণ করেন, তখন তারা সাধারণত গড়ে ৩টি বেডরুম ও ৩টি বাথরুম আছে এমন বাড়ি বুক করেন; আর আট বা ততোধিক ব্যক্তির দল বুক করেন গড়ে ৪টি বেডরুম ও ৪টি বাথরুমবিশিষ্ট বাড়ি।২
৩। আপনার পরিবারের জন্য অপরিহার্য বিষয়গুলো বেছে নিন
আপনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো খুঁজে পাওয়ার জন্য সার্চ ফিল্টার ব্যবহার করুন; বড় দলের ক্ষেত্রে সুইমিং পুল এবং বেডরুমের ন্যূনতম সংখ্যা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরই রয়েছে রান্নাঘরের² প্রয়োজনীয়তা। বিভিন্ন প্রজন্মের সদস্যদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রে, এই বাছাইগুলো দলের সবার প্রয়োজন মেটাতে সাহায্য করে—যেমন সবচেয়ে ছোট সদস্যদের জন্য ছোট বিছানা (cot) ও হাই চেয়ার থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের জন্য সিড়ি ছাড়া প্রবেশপথের মতো সুবিধাগুলো থাকা জরুরি।
৪। কোনও প্রশ্ন থাকলে রিজার্ভ করার আগে হোস্টে জানান
পুরো পরিবারের জন্য যথেষ্ট বড় প্রেশার কুকার রান্নাঘরে আছে কি না তা জানতে চান, অথবা বিশেষ কোনো জন্মদিন উদযাপনের জন্য কাছাকাছি কোনো রেস্তোরাঁ খুঁজছেন? বুকিং করার আগেই আপনার হোস্টকে মেসেজ করে জেনে নিন। স্থানীয় এলাকা সম্পর্কে তাদের চেয়ে ভালো আর কেউ জানে না। এছাড়া, অন্যান্য অভিভাবকরা কী বলছেন তা জানতে রিভিউয়ের মধ্যে “পরিবার” (family) বা “শিশু” (kids)-এর মতো কি-ওয়ার্ড দিয়েও অনুসন্ধান করতে পারেন।
৫। যাওয়ার আগে জানুন, জানুন হাতের কাছে সাহায্য কী কী মিলতে পারে
সুইমিং পুল আছে এমন কোনো বাড়ি বুক করছেন? এয়ারবিএনবি-এর ওয়াটার সেফটি বা জল-সংক্রান্ত নিরাপত্তা ফিচারটি আপনাকে কিছু দরকারি পরামর্শ দেবে। আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তবে আপনার থাকার সময় আপনি ইমেইল, চ্যাট বা কলের মাধ্যমে সরাসরি হোস্টের সাথে অথবা এয়ারবিএনবি-এর ২৪ ঘণ্টা চালু থাকা ‘আর্জেন্ট সেফটি লাইন’-এ (যোগাযোগ করতে পারবেন।



