দুর্গাপূজার বিশেষ ভোজ আয়োজনে সল্টলেকের গোল্ডেন টিউলিপ

নিজস্ব প্রতিনিধি –

শারদ উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে সল্টলেকের ‘গোল্ডেন টিউলিপ কলকাতা’ নিয়ে এসেছে দুর্গাপূজার বিশেষ ফুড ফেস্টিভ্যাল। আগামী ১৭ই অক্টোবর থেকে ২০ই অক্টোবর, ২০২৬ পর্যন্ত হোটেলটির রেস্তোরাঁ ‘অ্যান্টিপাস্টি’ (৩য় তলা)-তে আয়োজিত হতে চলেছে বিশেষ বুফে ‘না না রূপে পূজোর আহার’। পাশাপাশি, তাদের স্কাই লাউঞ্জ ‘নয়ার’ (Noir)-এ থাকছে ‘পূজোর চটকদারি’ শীর্ষক থিম ভিত্তিক বিশেষ মাল্টিকুইজিন মেনু।
​বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় আড্ডা আর ভূরিভোজ অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভোজনরসিকদের রুচির কথা মাথায় রেখে গোল্ডেন টিউলিপের অ্যান্টিপাস্টি রেস্তোরাঁয় চার দিনের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ খাঁটি বাঙালি ও আধুনিক রেসিপির ভিন্ন ভিন্ন বুফে।
​অ্যান্টিপাস্টির বিশেষ আকর্ষণ:
​পানীয় ও স্টার্টার: আম পোড়া শরবত, দইয়ের ঘোর ও অমৃত কুম্ভ মকটেলের পাশাপাশি থাকবে সুস্বাদু নারকেলের বড়া, মৌরলার পেঁয়াজি, গাছপাঁঠার চপ, ভোজন বিলাস কুমড়ো ফুলের বড়া, মিক্স সবিজ কাটলেট এবং তোপসে মাছের সংগ্রাম।
​প্রধান পদ: নিরামিষ পদে রুচিশীল ভাজা মশলার আলুর দম থেকে শুরু করে আমবাঙালির প্রিয় সুস্বাদু পাবদা পোস্ত কাসুন্দি, ধনেপাতা কাঁচালঙ্কার মুরগি, মটন বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী নানা পদের মাছের পাতুরি।
​স্পেশাল ইলিশ: পূজার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভাজা ইলিশ, সরষে ইলিশ ও ভাপা ইলিশের রাজকীয় স্বাদগ্রহণ করার বিশেষ সুযোগ।


​মিষ্টি ও ডেজার্ট: স্বাদপ্রিয় ছানার পায়েশ, শক্তিগড়ের সীতাভোগ, ক্ষীরের গোজা, মিষ্টি দই ও রসবতী গোলাপ জামুন।
​নয়ার স্কাই লাউঞ্জের ‘পূজোর চটকদারি’:
যাঁরা পূজার আড্ডায় কন্টিনেন্টাল, চিনা (পিকিং ও হুনান স্টাইল) এবং উত্তর ভারতীয় তন্দুরি খাবারের স্বাদ পছন্দ করেন, তাঁদের জন্য ‘নয়ার’-এ থাকছে জলপেনো চিজ ফ্রিটার্স, স্পাইসি চিলি বেবি কর্ন, চিকেন হরিসা, তন্দুরি মুরগ, পনির টিক্কা, পিৎজা ও পাস্তার বিস্তৃত সম্ভার। সঙ্গে থাকছে আকর্ষণীয় রকমারি ফ্লেভারের সিসা, মকটেল, ককটেল এবং বিশেষ বাঙালি কম্বো প্লেটার।
​সময়সূচী ও খরচ:
​তারিখ: ১৭ই অক্টোবর – ২০ই অক্টোবর, ২০২৬
​সময়: মধ্যাহ্নভোজ (দুপুর ১২:০০ থেকে ৩:৩০) এবং নৈশভোজ (সন্ধ্যা ৭:০০ থেকে রাত ১১:০০)
​মূল্য: বুফে প্রতি জন ১৩৯৯/- টাকা (ডিলাক্স বুফে) এবং ১৫৯৯/- টাকা (রয়্যাল ইলিশ বুফে) (কর অন্তর্ভুক্ত)।
​উৎসবের দিনগুলিতে গ্রাহকদের বিশেষ অভিজ্ঞতা দিতে পুরো হোটেল সেজে উঠবে দুর্গাপূজার থিমভিত্তিক অলঙ্করণে। সপ্তমী, অষ্টমী ও নবমীর সন্ধ্যায় থাকছে সরাসরি গান শোনার (Live Music) বন্দোবস্ত এবং বিশেষ লাকি ড্রয়ের মাধ্যমে বিনামূল্যে গিফট ভাউচার জয়ের সুযোগ।
​ঠিকানা: অ্যান্টিপাস্টি ও নয়ার, গোল্ডেন টিউলিপ, ডিডি ১৯, প্লট নং ৮, সেক্টর ১, সল্টলেক সিটি, কলকাতা – ৭০০০৬৪।
​টেবিল বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ: +৯১ ৯০৭৩৩ ১০০২৭/২৯, +৯১ ৯০৭৩৩ ৫৩৫৯৫।

More From Author

মন্মথপুর প্রণব মন্দিরের আধ্যাত্মিক ভাবনা এবং ‘স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ’-এর উদ্যোগে কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব “তর্পণ”

‘বিহান’-এর উদ্যোগে কুলতলির পিছিয়ে পড়া গ্রামে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *