ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী সাব-জুনিয়র বালক ও বালিকা রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ আয়োজিত হল

নিজস্ব প্রতিনিধি –

হাওড়া শিবপুর পুলিশ লাইনের বক্সিং রিংয়ে উৎসবের আবহে সম্পন্ন হলো দু’দিনব্যাপী সাব-জুনিয়র বালক ও বালিকা রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের ১২টি জেলার শতাধিক প্রতিভাবান বক্সার অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও লড়াকু মানসিকতার পরিচয় দেয়।
টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন ওজন বিভাগের বালক ও বালিকা বক্সারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি বাউটে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কৌশল এবং আত্মবিশ্বাসের দুর্দান্ত প্রদর্শন। প্রতিযোগিতার বিজয়ীরা আগামী দিনে পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত জাতীয় স্তরের বক্সিং চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেছেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং সেক্রেটারি কুনাল সাহা, হাওড়া ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুল নাথ তিওয়ারি, হাওড়া ডিসট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারী গোস্বামী সিং,ভাটপাড়ার বিধায়ক পবন সিং, বিশিষ্ট সমাজসেবী অখিলেশ সিং। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌম্যশঙ্কর বোস, কৌশিক বিশ্বাস, প্রমোদ সিং, বিশ্বরঞ্জন দাস এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালক অভিজিৎ পাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল স্তর থেকে প্রতিভাবান বক্সারদের তুলে এনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলেও তাঁরা মন্তব্য করেন।


বালক বিভাগের ফলাফল
৩০–৩৩ কেজি: স্বর্ণ – সেনেহাল মাহাতো (NDBA), রৌপ্য – আরমান সিং (HDBA)
৩৩–৩৫ কেজি: স্বর্ণ – রায়ানস গোমস (NDBA), রৌপ্য – শাহিন কিস্কু (পশ্চিম বর্ধমান)
৩৫–৩৭ কেজি: স্বর্ণ – রৌনক মাহাতো (NDBA), রৌপ্য – আরিয়ান ঠাকুর (HDBA)
৩৭–৪০ কেজি: স্বর্ণ – সমীর কুমার (JHG), রৌপ্য – মোকেশ (HDBA)
৪০–৪৩ কেজি: স্বর্ণ – ওয়াসিম পারভেল (HDBA), রৌপ্য – অবিনাশ দে (হুগলি)
৪৩–৪৬ কেজি: স্বর্ণ – শ্রীকান্ত নারায়ণ (HDBA), রৌপ্য – দেবজিৎ নস্কর (হুগলি)
৪৬–৪৯ কেজি: স্বর্ণ – এস. তামাং (DDBA), রৌপ্য – আদিত্য সিনহা
৪৯–৫২ কেজি: স্বর্ণ – অনেশ রোচ (HDBA), রৌপ্য – নাথান গুরুং (DPRB)
৫২–৫৫ কেজি: স্বর্ণ – মনীশ পাসোয়ান (হুগলি), রৌপ্য – পি. দাস (HDBA)
বালিকা বিভাগের ফলাফল
৪৬–৪৯ কেজি: স্বর্ণ – অদিতি সাহা (হুগলি), রৌপ্য – আশরিন বানু
৬৪–৬৭ কেজি: স্বর্ণ – মানভীন তিরতীয়া (HDBA), রৌপ্য – সোমিয়া কুমারী (ADBA)
বিশেষ পুরস্কার


সেরা বক্সার (বালক): সমীর কুমার
সেরা বক্সার (বালিকা): অদিতি সাহা (হুগলি)
দলীয় চ্যাম্পিয়নশিপ
বালক বিভাগে দলীয় চ্যাম্পিয়ন: HDBA
বালক বিভাগে রানার্স-আপ: NDBA
বালিকা বিভাগে দলীয় চ্যাম্পিয়ন: হুগলি
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী বক্সারদের হাতে ট্রফি, মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলন্ধরে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত বক্সারদের বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতির ব্যবস্থা করা হবে, যাতে তারা জাতীয় মঞ্চে বাংলার সম্মান আরও উজ্জ্বল করতে পারে।

More From Author

Yashoda Hospitals Hyderabad highlights landmark achievements in Pulmonology, Interventional Pulmonology & Lung Transplantation at Kolkata Press Meet

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি কলকাতায় উপস্থাপন করল “এক্সপেরিয়েন্স এলপিইউ – আজীবন অনুপ্রেরণার একটি দিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *