শ্রীশ্রী গুরুপূর্ণিমা মন্মথপুর প্রণব মন্দিরে সাড়ম্বরে পালিত হল

নিজস্ব প্রতিনিধি –

পবিত্র শ্রীশ্রী গুরুপূর্ণিমা তিথি উপলক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীশ্রী গুরুপূর্ণিমা উৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রী তাঁদের শিক্ষা গুরুদের প্রতি পরম শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মন্দিরে বিভিন্ন সময় আগত সঙ্ঘের পরম্পরাগত ভাবে পরমপূজ্য গুরুর সান্নিধ্যে যারা সাধন দীক্ষা নিয়েছেন, তারা তাঁদের আপন গুরুর প্রতিকৃতির সামনে পরম শ্রদ্ধায় গুরুচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এছাড়া সাতজন প্রবীণ শিক্ষা গুরুকে সম্মান

নিবেদন করা হয় মন্দিরের পক্ষ থেকে। ভক্ত ও শিষ্যদের জীবনে শ্রীশ্রী গুরুদেবের আধ্যাত্মিক প্রভাব বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মন্মথপুর শিক্ষাভবন হাইস্কুল এবং কুমারপুর -জহরপুর কানাইলাল বিদ্যানিকেতন (মাধ্যমিক ) -এর ছাত্র -ছাত্রীদের মধ্যে স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবধারা এবং শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার মহতী উদ্যোগ নেওয়া হয়। মন্দিরের পক্ষ থেকে সমস্ত শিক্ষক -শিক্ষিকাকে বরণ করে নেওয়া হয়।
মন্দির কর্তৃপক্ষ জানান, -“গুরুকৃপাই সাধনার মূল ভিত্তি। আজকের এই শুভ তিথিতে প্রত্যেক ভক্ত আপন গুরুদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় নিজেদের আত্মনিয়োগ করানোই আমাদের প্রধান অঙ্গীকার।”

More From Author

পরিচালক শিবপ্রসাদ রায়ের আসন্ন বাংলা ছায়াছবি ‘আজকের মুখ্যমন্ত্রী’ শুভ মহরত অনুষ্ঠিত হলো এপি স্টুডিও ২ তে

“One Universe One Blueprint” Book by Ram Ratan Agarwal released at Press Club

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *