মুর্শিদাবাদের বহরমপুরে যাত্রা শুরু করল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লেসন ইন্ডিয়া (Lesson India)

নিজস্ব প্রতিনিধি –

“শিক্ষাই মানুষের মেরুদণ্ড”—এই আদর্শকে সামনে রেখে মুর্শিদাবাদের বহরমপুরে যাত্রা শুরু করল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লেসন ইন্ডিয়া (Lesson India)। বৃহস্পতিবার (১৬ জুলাই) গোরাবাজারের ওল্ড পুলিশ লাইন রোডে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তা অভিষেক বাবু জানান, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের জন্য NEET, JENPAS-UG, IIT-JEE-সহ একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের উপর উন্নতমানের কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে অফলাইন (সরাসরি শ্রেণিকক্ষ) এবং ডিজিটাল (অনলাইন)—উভয় মাধ্যমেই পাঠদান করা হবে। পাশাপাশি, কোচিংয়ের ফি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরাও সহজেই এই সুযোগের আওতায় আসতে পারে।

এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অনির্বাণ রায় চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। এছাড়াও শিক্ষা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে জেলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দক্ষ করে তোলাই তাদের মূল লক্ষ্য।

More From Author

3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks

ওডিসি নৃত্যশিল্পী সুবিকাশ মুখার্জীর বাড়িতে জগন্নাথদেবের বিশেষ পূজো ও রথযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *