অনুষ্ঠিত হলো ‘জনকল্যাণ সেবা কার্যক্রম –২০২৬’

নিজস্ব প্রতিনিধি –

কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল ‘জনকল্যাণ সেবা কার্যক্রম–২০২৬’। সারা দিনব্যাপী এই সমাজসেবামূলক কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দিয়ে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার, যেখানে রেনেসাঁস হাসপাতালের চিকিৎসক দল এবং হাসপাতালের ডিরেক্টর ডাঃ রঞ্জন শ্রীবাস্তব উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিকেলে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এছাড়াও সন্ধ্যায় এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেন কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের শ্রী অনিল কুমার দাস, প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা দেবাশিস (দেবা) ঘোষ, প্রাক্তন চিফ আর্কিটেক্ট চিন্ময় ঘোষ, বিশিষ্ট আইনজীবী প্রসেনজিৎ ঘোষ, দেবাশিস জানা, শিবাজি সিংহ রায়, অরুণ হাজরা, সায়ন্তন বসু, সোমনাথ চক্রবর্তী, তীর্থঙ্কর সোম, মৃণালকান্তি দাস, দেবাশিস লাহিড়ী, সুস্মিতা সেন এবং জসিমউদ্দিন-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্রী অনিল কুমার দাস জানান, সমাজের মানুষের স্বাস্থ্যসুরক্ষা, স্বেচ্ছায় রক্তদান এবং শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা

হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। মানবসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক ঐক্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই ‘জনকল্যাণ সেবা কার্যক্রম–২০২৬’ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং সমাজকল্যাণে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ধারাবাহিক উদ্যোগের আরও এক সফল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল।

More From Author

ডক্টর সাধন পাইকের পরিচালনায় আসতে চলেছে বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবি “ময়না”

Bandhan Bank launches “Cyber Cop” campaign, as part of CSR initiative

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *