নিজস্ব প্রতিনিধি –
বৈদিক জাগৃতি সঙ্গমের ব্যবস্থাপনায় এবং আনন্দময়ী গ্রুপের সহযোগিতায় বাঁকুড়ার লালপুর গ্রামে স্বপ্নাদেশে প্রাপ্ত মা বগলামুখীর মূর্তি স্থাপন এবং মন্দির উদ্বোধন হলো। বগলাধামের ফলক উদ্বোধন করেন আনন্দময়ী দিব্য পুরুষ শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী।
অনুষ্ঠানের সাফল্য কামনা করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফিতা কেটে মহামিলন উৎসবের শুভ সূচনা করেন শালতোড়ার বিধায়িকা মাননীয়া চন্দনা বাউরী।
মন্দিরের প্রতিষ্ঠাতা দেবাংশ হৃদয় হালদার মহাশয় উপস্থিত প্রায় দশ হাজার ভক্তদেরকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে ওনার স্বাগত

ভাষণে স্বপ্নাদেশে সাধকের থেকে প্রাপ্ত মা বগলামুখীর দৈবিক মূর্তি তথা বীরভূমের হজরতপুরের দাদা পরিতোষ হালদার ভূমিকা এবং দৈব নির্দেশে স্থায়ীভাবে মায়ের মূর্তির প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত বলেন। সংস্থার সম্পাদক ড: তাপস দে বলেন গণ দেবতার সেবায় কোন বিঘ্ন ঘটেনি।
শতাধিক বৈদিক পন্ডিত পুরোহিত সাধক সাধিকা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ অধিকারীগনদের উপস্থিতি ছিল।
অনন্ত শ্রী বিভূষিত পরমপূজ্য জগৎগুরু অবধুতাচার্য স্বামী সুন্দরগিরি মহারাজের তন্ত্র নিয়ে গবেষণামূলক আলোচনা ভক্ত বৃন্দের প্রশংসিত হয়েছে।মহামিলন উৎসবের আনন্দ পেতে উত্তরবঙ্গ তথা রাজ্যের বাইরে থেকে ও ভক্তবৃন্দের সমাগম হয়েছিল। সংস্থার সকল সদস্য-সদ্যসাদের তৎপর পরিষেবা এবং সহযোগিতার জন্যই এত বড় আয়োজন সফল এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।



