নিজস্ব প্রতিনিধি –
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মায়াহৌরিতে অবস্থিত গোলকধাম চন্দ্রদায় রাধা গোবিন্দ সেবাশ্রম গুরুকুল ‘দেবসেনা পরশুরাম’ নামে একটি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করছে।
আয়োজক মুখপাত্র নিমাই দাস জানান, এটি প্রাথমিক থেকে স্কুল স্তর পর্যন্ত সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞান বিতরণের জন্য অনলাইন ক্লাস শুরু করছে।



