“নতুন গানের খেয়ায় ভেসে সুর ধরলেন শুভজিৎ”

নিজস্ব প্রতিনিধি –

শুভজিৎ মানেই রুচিসম্মত নতুন মৌলিক বাংলা গান, মন ছুঁয়ে যাওয়া কথা ও সুরে তার সাবলীল গায়কী গত এক দশকের বেশি সময় ধরে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালির মন কেড়েছে বারংবার। মঞ্চে গাওয়ার পাশাপাশি নিজের কথা ও সুরে নতুন মৌলিক বাংলা গান নিয়ে কাজ করে চলা শুভজিৎ পরিচয় দিয়েছেন সাহসিকতার, মূল শ্রোতের একেবারে বিপরীতে হেঁটে তিনি প্রতিবছর উপহার দিয়েছেন একের পর এক নতুন মৌলিক বাংলা গান, যার মধ্যে রয়েছে তার নিজের কথা ও সুরে গাওয়া “শুন্য মন”, তো কখনও আবার “অভিমানী”, “স্বপ্নেরা আজ” এর মতো ৩০ টির বেশি জনপ্রিয় মৌলিক বাংলা গান, আর সেজন্য বিগত সময়ে তার প্রশংসা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল স্বয়ং।

এবছর শুভজিৎ এর নিজের কথা ও সুরে গাওয়া পুজোর নতুন মৌলিক বাংলা গান “সুর ধরবো আমি”। গানটির সঙ্গীতায়োজন করেছেন শুভ দাস। গানটি ইতিমধ্যেই শুভজিৎ দে অফিসিয়াল এর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও হিসেবে এবং অডিও লেবেল

“গানগপ্প”-র সৌজন্যে সমস্ত অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে শুনতে পাওয়া যাচ্ছে যা মন কেড়ে নিচ্ছে সকল শ্রোতার।

মহালয়ার শুভ লগ্নে এই গানটি প্রকাশ করলেন বাংলা সঙ্গীত জগতের মহীরুহ, কিংবদন্তি সঙ্গীতশিল্পী বিদূষী হৈমন্তী শুক্লা। এই প্রসঙ্গে শুভজিৎ কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন “শুভজিৎ আমার খুব প্রিয় ছেলে, আমাদের সম্পর্ক মা-ছেলের মতো, ও খুব ভালো গায় এবং সবচেয়ে বড় কথা নিজে লেখে ও সুর করে। ব্যাক্তিগত ভাবে গানটি শুনে ভীষণ ভালো লেগেছে এবং ভিডিও টিও খুব ভালো লেগেছে আশাকরি আপনাদেরও ভালো লাগবে, আপনারা আমার ভালো লাগার সাথে নিজেদের ভালোলাগা ভাগ করে নেবেন, আমি ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, ও এভাবেই গেয়ে যাক”। এছাড়াও শুভজিৎ এর নিজস্ব ফেসবুক ওয়ালে গেলেই দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে গানটির পোস্টারে নিজে হাতে শুভেচ্ছা লিখছেন অভিনেতা দেব এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট পরিচালক অভিজিৎ সেন সহ প্রমুখ।
নিউজ বেঙ্গল অনলাইনের তরফ থেকেও শিল্পী শুভজিৎ ও তার টিমের সকলের জন্য রইলো হার্দিক শুভকামনা।

More From Author

Dr. Suresh Kumar Agarwal Felicitated by International Sanatan Mahasangh

7 in 10 Would Choose Time with Loved Ones Over Festive Presents This Durga Pujo: Tata Tea Gold Study

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *