হরলিকস নিয়ে এল প্রোটিন পাউডার, এবার প্রতিদিনের পুষ্টিতে মিলবে প্রোটিন হরলিকসের প্রতিটি কাপে পাবেন ২৪ গ্রাম ফারমেনটেড ইস্ট প্রোটিন এবং ৪ গ্রাম প্রিবোয়িটক ফাইবার

নিজস্ব প্রতিনিধি –

প্রোটিন এখন আর কেবল জিম বা শরীরচর্চার রুটিনের মধ্যে সীমাবদ্ধ নেই; উপভোক্তারা ক্রমশ প্রোটিনকে তাদের দৈনন্দিন পুষ্টির অংশ করে তুলতে আগ্রহী হয়ে উঠছেন। এখন জীবনযাত্রায় বাড়ছে ব্যস্ততার চাপ। ফলে প্রোটিনের চাহিদা সম্পর্কে সচেতনতাও বাড়ছে। এতে গুণমানসম্মত পুষ্টির প্রয়োজনীয়তাও বাড়ছে যা দৈনন্দিন রুটিনের সাথে সহজেই মানিয়ে নিতে পারে।
এই পরিবর্তনকে কাজে লাগিয়ে হরলিক্স বাজারে এনেছে ‘হরলিক্স প্রোটিন পাউডার’; এর লক্ষ্য হলো উন্নত মানের প্রোটিনকে সহজলভ্য করে তোলা এবং তাকে সহজে দৈনন্দিন জীবনের সঙ্গে সমন্বিত করে তোলা।হরলিকস প্রোটিন পাউডারের প্রতিটি কাপে রয়েছে ২৪ গ্রাম প্রোটিন এবং ৪ গ্রাম প্রিবায়োটিক ফাইবার। এটি রয়েছে সুবিধাজনক স্যাশেতে যা একবারই সার্ভ করা যাবে। এটা তৈরি করা হয়েছে কর্মব্যস্ত, কাজের জন্য ঘুরে বেড়াতে হয় এবং যারা সারাদিন দৌড়ে বেড়ান তাদের জন্য।।হরলিক্স প্রোটিন পাউডার বাজারে নিয়ে আসা হয়েছে একটা অনুষ্ঠানের মাধ্যমে। এর কেন্দ্রে রয়েছে হরলিক্স এবং রয়েছে এই ভাবনা যে ‘আপনার কাজের দিনটাই আপনার আসল ওয়ার্কআউট’। এখানে সামনে আনা হয়েছে সেই সব অভিজ্ঞতাকে যেখানে দৈনন্দিন পুষ্টির সঙ্গে প্রতিদিনের চলাফেরা যুক্ত রয়েছে। এই অনুষ্ঠানে যোগ দেন সমীরা রেড্ডি। মাতৃত্ব, কর্মজীবন ও সংসারের দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়ে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওই অনুষ্ঠানে অতিথিরা হরলিক্স প্রোটিন পাউডারের চকলেট, কফি এবং ফ্লেভারবিহীন ভ্যারিয়েন্টগুলো চেখে দেখার সুযোগ পান। এই অনুষ্ঠানে প্রোটিন-ভিত্তিক খাবার এবং দৈনন্দিন কার্যকলাপে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, এ দুয়ের মধ্যেকার সম্পর্কও তুলে ধরা হয়। এর ফলে এই ধারণা আরও শক্তিশালী হয় যে, দৈনন্দিন রুটিনও শারীরিক ওয়ার্কআউটের মতোই শ্রমসাধ্য। উদ্বোধনী অনুষ্ঠানে এগজিকিউটিভ ডিরেক্টর, ফুডস, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, বলেন, “হরলিক্সের ঐতিহ্য ১০০ বছরেরও বেশি পুরোনো, যা গড়ে উঠেছে শক্তিশালী বিজ্ঞান এবং পুষ্টির মানের ওপর ভিত্তি করে। উপভোক্তাদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা যেহেতু নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছি, তাই এই ব্র্যান্ডের একটি স্বাভাবিক সম্প্রসারণ হল প্রোটিন । আমরা এটিকে দৈনন্দিন জীবনযাত্রার জন্য আরও প্রাসঙ্গিক এবং সহজলভ্য করে তোলার একটা সুযোগ হিসাবে দেখতে পাচ্ছি। যখন আমরা উপভোক্তাদের সাথে কথা বলেছিলাম, তখন একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছিল। আর তা হলো ‘গোটা জীবনই একটি জিম’—সেটা কর্মব্যস্ত দিনের দৌড়াদোড়িই হেক, দীর্ঘ পথ পাড়ি দেওয়াই হোক, বাজার করাই হোক বা দিনের সমস্ত দাবি মেটানোর জন্য তাল মিলিয়ে চলাই হোক। এই অন্তর্দৃষ্টি থেকেই আমাদের বৃহত্তর চিন্তাটি জন্মায়, ‘আপনার দিনটাই আসলে আপনার সত্যিকারের ওয়ার্কআউট’। হরলিক্স প্রোটিন পাউডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো, লক্ষ লক্ষ ভারতীয়ের দৈনন্দিন জীবনযাত্রায় উন্নত মানের প্রোটিনকে আরও সহজে গ্রহণের সুযোগ করে দেওয়া।” হরলিক্স প্রোটিন পাউডারের মূল উপাদান হলো ফারমেন্টেড ইস্ট প্রোটিন, যা সম্পূর্ণ প্রোটিনের উৎস। এটি শরীরের জন্য দরকারি নটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে এবং এটি হজম করা সহজ। তৈরি হওয়া পণ্যটির পিডিসিএএএস (প্রোটিন ডাইজেস্টিবিলিটি-কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর) হল ১.০। এই ফর্মুলেশনে রয়েছে প্রিবায়োটিক ফাইবার ইনুলিন এবং উদ্ভিদ-ভিত্তিক পাচক এনজাইম প্যাপেইন। এ ছাড়াও, ফারমেন্টেড ইস্ট প্রোটিন প্রাকৃতিকভাবেই ল্যাকটোজ-মুক্ত। এই প্রচারাভিযান প্রসঙ্গে সামিরা রেড্ডি বলেন, “একজন মা হিসেবে, আমি সারাক্ষণই দৌড়ে বেড়াই – সকালের ব্যস্ততা থেকে শুরু করে ছেলেমেয়েদের দেখাশোনা , কাজ, বাড়ির কাজ এবং এর মাঝের সবকিছু আমাকে সামলাতে হয়। কোনো কোনো দিন, পুরো দিনটাই যেন একটা ব্যায়াম হয়ে দাঁড়ায়। আর জীবন যখন খুব চাপের, তখন আমি উপলব্ধি করেছি যে প্রতিদিনের পুষ্টির দিকে মনোযোগ দেওয়া কতটা জরুরি, বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করাটা করটা জরুরি। ব্যায়াম করলেই প্রোটিন দরকার, এমন ভাবনা ভুল। প্রোটিন দৈনন্দিন পুষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটিকে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। এখানেই হরলিক্স প্রোটিনের মতো সহজ ও সুবিধাজনক বিকল্পগুলো আপনার রুটিনে প্রোটিন যোগ করাকে আরও সহজ করে তুলতে পারে। আমার কাছে এটি ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে মানানসই বাস্তবসম্মত পুষ্টির পছন্দ করার বিষয়। ব্যাপারটা মোটেই অনেক কিছুর মধ্যে একটা বাড়তি ঝামেলা সামাল দেওয়ার বিষয় নয়।” যদিও প্রোটিন ঐতিহ্যগতভাবে ফিটনেস এবং কর্মক্ষমতা-ভিত্তিক পুষ্টির সাথে যুক্ত, হরলিক্স প্রোটিন পাউডার একটি বৃহত্তর বাস্তবতাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে: দৈনন্দিন জীবনযাত্রার রুটিন পুষ্টির আরও বাড়তি চাহিদা তৈরি করতে পারে। কাজ এবং সামাজিক দায়দায়িত্বের মধ্যে সমন্বয় সাধন, ভ্রমণ, রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো কিংবা একই দিনে আরও অনেক বেশি কাজ করার চেষ্টা—এই সবকিছুই সুবিধাজনক পুষ্টি থেকে উপভোক্তাদের চাহিদা কী হতে পারে, তাকে প্রভাবিত করতে পারে।
এই উদ্বোধনী অনুষ্ঠানটি হরলিক্সের এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যে, “আপনার দিনটাই আসল ব্যায়াম”, যা দৈনন্দিন জীবনের সেইসব মুহূর্তের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় যেগুলোকে হয়তো কখনোই প্রচলিত ব্যায়ামের মতো মনে হয় না। হরলিক্স প্রোটিন পাউডারের লক্ষ্য হলো, এখনকার আধুনিক রুটিনগুলোর একটি আরও স্বাভাবিক এবং সহজলভ্য অংশ হিসেবে উন্নত মানের প্রোটিনকে সহজলভ্য করে তোলা। হরলিক্স প্রোটিন পাউডার পাওয়া যায় একটি সুবিধাজনক ফর্ম্যাটে আসে, যার প্রতিটি ১ কেজি প্যাকে থাকে ২৮টি আলাদা সিঙ্গেল-সার্ভ স্যাশে। এর ফলে চামচ দিয়ে মাপার প্রয়োজন হয় না এবং সারাদিন ধরে এটি বহন করা ও গ্রহণ করা সহজ হয়। এটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়: চকলেট, কফি এবং ফ্লেভারছাড়া। নতুন হরলিক্স প্রোটিন পাউডার এখন ভারতের সমস্ত রিটেল আউটলেট এবং নির্বাচিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। For more information, visit our website: https://www.hul.co.in/

More From Author

গণেশ পুজোয় মাতলো কলকাতা

Shri Suvendu Adhikari to Become First West Bengal Chief Minister to Attend Dussehra Celebrations, Announces Salt Lake Sanskritik Sansad Trust Board Chairman Shri Lalit Beriwala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.