নিজস্ব প্রতিনিধি –
Shyam Steel-এর ডেকোরেটিভ পেইন্টস ব্র্যান্ড Macaw Paints তাদের দ্বিতীয় টেলিভিশন কমার্শিয়ালের মাধ্যমে রঙের দুনিয়ায় যোগ করছে আরও একটু জাদু। আর সেই জাদুর দায়িত্বে রয়েছেন Kartik Aaryan, একেবারে নতুন অবতারে: ‘দ্য ম্যাকাও জিনি’। বড়সড়, প্রাণবন্ত এবং মজার এই জিনি নিজের জাদুর ছোঁয়ায় সাধারণ বাড়িকেও করে তুলছে আরও রঙিন, আরও আকর্ষণীয়। এক স্ন্যাপ, এক ঘোর আর জাদুর এক ঝলকেই বদলে যাচ্ছে বাড়ির চেনা ছবি।
Macaw Paints-এর সিগনেচার ভাবনা “Macaw ke rang, magic ke sang”-কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে নতুন টিভি কমার্শিয়াল। ছবির শুরুতে দেখা যায়, এক ব্যক্তি নিজের ঘরে একটি ম্যাকাও পাখিকে আদর করছেন। আচমকাই সেই পাখি বদলে যায় Kartik Aaryan-এর লার্জার-দ্যান-লাইফ ‘ম্যাকাও জিনি’-তে। এরপর তাঁর মনের মতো করে বাড়িকে সাজানোর ইচ্ছেগুলিকে একে একে রঙিন বাস্তবে পরিণত করতে শুরু করে জিনি। শেষ পর্যন্ত দেখা যায় চোখ ধাঁধানো একটি বিফোর-অ্যান্ড-আফটার ট্রান্সফরমেশন, যেখানে বাড়ির চেহারাই বদলে যায়। আর সেখানেই স্পষ্ট হয়ে ওঠে Macaw Paints-এর মূল ভাবনা, কল্পনাকে রঙের মাধ্যমে বাস্তবে পরিণত করা।
‘ম্যাকাও জিনি’ হিসেবে Kartik Aaryan-এর উপস্থিতি ছবিতে যোগ করেছে খেলাচ্ছলে ভরা প্রাণবন্ততা, মজা এবং একেবারে উৎসবের আমেজ। তাঁর কমিক টাইমিং এবং ছড়িয়ে পড়া উচ্ছ্বাস গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে টিভি কমার্শিয়ালের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে বাড়ির ট্রান্সফরমেশন। যে দেওয়ালগুলি আগে কিছুটা ম্লান ও একঘেয়ে ছিল, সেগুলিই মুহূর্তে হয়ে ওঠে উজ্জ্বল, প্রাণবন্ত এবং উৎসবের জন্য একেবারে তৈরি। বার্তা একটাই: এই পুজোয় বাড়িতে জাদু আনতে কোনও ম্যাজিকের প্রয়োজন নেই, Macaw-ই যথেষ্ট।
10,000+ ম্যাজিক্যাল শেডস, প্রতিটি উইশের জন্য একটি রং!
এই ক্যাম্পেনের কেন্দ্রে রয়েছে Macaw Paints-এর 10,000+ ম্যাজিক্যাল শেডস—রঙের এমন এক বিশাল সম্ভার, যেখানে বাড়ি নিয়ে যে কোনও রঙিন কল্পনার জন্য রয়েছে উপযুক্ত শেড। উৎসবের মুডে বোল্ড স্টেটমেন্ট ওয়াল হোক কিংবা সফট, সেলিব্রেটরি প্যাস্টেল—Macaw Paints-এর এই শেড-ইউনিভার্স বাড়ির প্রতিটি ইচ্ছেকে রঙিন করে তোলার সুযোগ দেয়।
টিভি কমার্শিয়ালে জিনি-এর উইশ-ফুলফিলমেন্টের ভাবনাটিও এই প্রমিসকে মজার এবং আকর্ষণীয় করে তুলেছে। 10,000+ শেডসের হাত ধরে বাড়িকে ঘিরে দেখা প্রতিটি রঙিন স্বপ্নই পেতে পারে বাস্তবের রূপ।
ক্যাম্পেন প্রসঙ্গে Kartik Aaryan বলেন,
“Macaw Paints রঙকে যেভাবে আনন্দ আর কল্পনার চোখে দেখে, এই ছবির মাধ্যমে সেই ভাবনাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমার খুব ভালো লেগেছে। কারও নিজের বাড়ি নিয়ে যে ভিশন, সেটাকে একটু ম্যাজিকের সাহায্যে রিয়্যালিটিতে পরিণত করার ভাবনাটা খুব রিলেটেবল, বিশেষ করে ফেস্টিভ সিজনে যখন প্রত্যেকেই নিজের বাড়িটাকে একটু অন্যরকম, একটু বিশেষ করে তুলতে চান। আমার মনে হয়, ‘Macaw ke rang, magic ke sang’ এই ফিলিংটাকেই খুব সুন্দরভাবে ক্যাপচার করে।”
টিভি কমার্শিয়ালের পরেও অবশ্য থামছে না এই জাদু। দুর্গা পুজো এবং দীপাবলি কে সামনে রেখে, যে সময়ে বাড়িই হয়ে ওঠে সেলিব্রেশন, সাজসজ্জা এবং আপনজনদের সঙ্গে একসঙ্গে থাকার কেন্দ্র, Macaw Paints ‘Macaw ke rang, magic ke sang’-কে একটি ফুল-ফ্লেজড 360-ডিগ্রি ফেস্টিভ ক্যাম্পেন হিসেবে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে। ডিজিটাল এবং সোশ্যাল প্ল্যাটফর্মস থেকে অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কনজিউমার টাচপয়েন্টস—সব জায়গাতেই পৌঁছে যাবে Macaw-এর কালার এবং উইশ-ফুলফিলমেন্টের এই ওয়ার্ল্ড।
পুজো সিজন জুড়ে এই ক্যাম্পেন কনজিউমারদের নিজেদের ফেস্টিভ হোম উইশেজ-এর কথা ভাগ করে নেওয়ার সুযোগও দেবে। রং, এক্সাইটমেন্ট এবং ইম্যাজিনেশনের Macaw Paints-এর প্রমিসকে এভাবেই আরও বড় একটি সেলিব্রেশনের অংশ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
Macaw Paints এবং Shyam Steel Group-এর মার্কেটিং ডিরেক্টর Mrs. Megha Beriwala Gupta বলেন,
“উৎসব এর সময় মানুষ স্বাভাবিকভাবেই নিজের বাড়িকে একটু অন্যভাবে দেখতে চান। তাঁরা বাড়ি রিফ্রেশ করেন, সাজান এবং এমন একটি স্পেস তৈরি করতে চান, যেখানে সেলিব্রেশনের আমেজ আরও বেশি অনুভব করা যায়। Macaw Paints-এর মাধ্যমে আমরা বাড়ির ট্রান্সফরমেশনের এই ইমোশনাল দিকটাকেই লাইট, এনগেজিং এবং মেমোরেবল ভাবে তুলে ধরতে চেয়েছি। নতুন টিভি কমার্শিয়ালে Kartik-এর ম্যাকাও জিনি ক্যারেক্টারের মাধ্যমে এই ভাবনাই উঠে এসেছে। পাশাপাশি, আমাদের বৃহত্তর দুর্গা পুজো ক্যাম্পেন এই এক্সপেরিয়েন্সকে একাধিক টাচপয়েন্টের মাধ্যমে কনজিউমারদের আরও কাছে নিয়ে যাবে।”
Kartik Aaryan-এর সঙ্গে Macaw Paints-এর এই অ্যাসোসিয়েশন শুরু হয় 2025 সালে, যখন তাঁকে ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় টিভি কমার্শিয়ালে সেই পার্টনারশিপ পেয়েছে নতুন ডাইমেনশন। Kartik-এর স্টার পাওয়ার এবং প্লেফুল পার্সোনাকে কাজে লাগিয়ে Macaw Paints ডেকোরেটিভ পেইন্টস ক্যাটেগরিতে নিজেদের ডিস্টিঙ্কটিভ আইডেন্টিটি আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণ এবং অ্যাসপিরেশনাল কনজিউমারদের সঙ্গেও সম্পর্ক আরও গভীর করছে। কারণ আজকের দিনে অনেকের কাছেই নিজের বাড়ি শুধু থাকার জায়গা নয়, বরং নিজের পার্সোনালিটিরই একটি এক্সটেনশন।
এবার ‘ম্যাকাও জিনি’ যখন Macaw Paints-এর ফেস্টিভ স্টোরিটেলিং-এর অংশ, তখন এই দুর্গা পুজোয় প্রতিটি বাড়ির রঙের ইচ্ছেকে একটু জাদুর ছোঁয়ায় বাস্তবে পরিণত করার জন্য তৈরি Macaw Paints।



