নিজস্ব প্রতিনিধি –
জীব জ্ঞানে শিব সেবা করে চলেছে একতা শিল্পী গোষ্ঠী। রবিবারীয় সকালে এক বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল জয়সওয়াল ধর্মশালায়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাড প্রেসার পরীক্ষা,ফিজিওথেরাপি সহ বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করান বহু সাধারণ মানুষ। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের

সভাপতি সাধন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক অশোক দাস, পদ্মশ্রী কাজী মাসুম আখতার, দীনেশ সিং, মোহম্মদ এহতাশমুল হক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরের প্রধান আহবায়ক তথা উদ্যোক্তা সন্দীপ ধর। সিঁদুরে উপস্থিত বহু সাধারণ মানুষ এই শিবিরের ভুয়সী প্রশংসা করেন।



