নিজস্ব প্রতিনিধি –
কলকাতার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬ এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। ডিজি হেলথ কেয়ার ওয়েলনেস এর পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের সুস্থ জীবন যাপন পথ চলা নির্ভরযোগ্য প্রাসঙ্গিক ও সহজ বোধ্য স্বাস্থ্য তথ্যের একটি আধুনিক ডিজিটাল পোর্টাল ডিজি হেলথ কেয়ার ওয়েলনেসের মূল চিন্তাভাবনা একটি সম্ভাবনা সমাজের বৃহত্তর অংশের কাছে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ এই ভাবনাকে কেন্দ্র করে ডিজি হেলথ কেয়ার ওয়েলনেসের শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬ এর পথ চলা শুরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সিরাজ আহমেদ, ডাঃ সুব্রত সাহা রায়,ডাঃ সঞ্চয়ন মন্ডল, লেখক পুলক রায়,ডাঃ প্রবীর ভৌমিক, ডাঃ সুশান্ত মাইতি, ডাঃ ডালিয়া চ্যাটার্জী, ডাঃ সুপ্রিয় সাহা,ডাঃ ইন্দ্রানী পরামানিক,ডাঃ দেবজ্যোতি দাস, ডাঃ অভিরূপ সাহা রায় এবং সংস্থার পক্ষ থেকে রিন্টু আদক ও অঙ্কিতা চ্যাটার্জী প্রমূখ।



