কলকাতায় ইন্ডিয়ান গুলাব পার্টির সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি –

কলকাতায় ২৬ শে সেপ্টেম্বর এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করল ইন্ডিয়ান গুলাব পার্টি—ইউথ ইনিশিয়েটিভ।
দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের যুবসমাজ ও প্রবীণ প্রজন্মের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক ও জনজীবনের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা তৈরিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান, উদ্ভাবন এবং ইতিবাচক সামাজিক অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তুলে ধরা হয় সম্মেলনে।
রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণের আগে সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিকত্ব সম্পর্কে সচেতন হওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়।
‘যুবসমাজ ককরোচ নয়, গোলাপ’—এই বার্তাকে সামনে রেখে তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তা, সৃজনশীলতা ও সমাজের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সম্মেলনে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

More From Author

Baguiati Rail Pukur United Club Celebrates Its 73rd Year with ‘Collage’ – A Durga Puja Pandal Made from Recycled Newspapers

Sanatani Swasthya Sena Formally Launched with First Convention in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *