সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলা সফলতম ছায়াছবি “পোড়া বাঁশি”র 60 Days Celebration Party

নিজস্ব প্রতিনিধি –

“তারামা মোশন পিকচারস” ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা”পোড়া বাঁশি”র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়। দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ

সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে। উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার। হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া,

পৌলোমী, সিউ, সোনু, অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত, স্বপন, বিবেক, মিঠু, অরিত্র, জিসান, কৃষ্ণা, অপর্না রওনাক। সমগ্র অনুষ্ঠানটির সম্প্রচারের দায়িত্বে উপস্থিত ছিল বিশিষ্ট সাংবাদিক (PRO)- মৃত্যুঞ্জয় রায়।

More From Author

আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে ১৫৭ মিনিটের কাহিনীচিত্র “আনন্দ আশ্রম”

Swimming is More Than a Sport—It is a Life-Saving Skill: West Midnapore Marks World Drowning Prevention Day with a Strong Call for Water Safety

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *