আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে ১৫৭ মিনিটের কাহিনীচিত্র “আনন্দ আশ্রম”

নিজস্ব প্রতিনিধি –

মুক্তির প্রহর গুনছে ‘মা দুর্গা প্রোডাকশন’ নিবেদিত এবং পরিচালক রঞ্জন দত্ত নির্মিত বাংলা কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’।

টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর পরিচিত মুখ বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, সোমা চক্রবর্তী সহ নবীন প্রজন্মের দুই সঙ্গীত শিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে-র উপস্থিতিতে নবনির্মিত কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’-এর ঝলক ও সঙ্গীত প্রকাশ করে এই চলচ্চিত্রের পরিচালক রঞ্জন দত্ত জানান, “আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে ১৫৭ মিনিটের কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’।”

প্রযোজনা সংস্থার পক্ষে জানান হয়েছে, “এক অনাথ আশ্রম ও তাকে ঘিরে জনৈক বিধায়কের অনৈতিক আস্ফালন এবং আশ্রম কর্তৃপক্ষের প্রতিরোধ মূলক ঘটনার পটভূমিকে আধার করে প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘আনন্দ আশ্রম’।

কাহিনীকার অমল চ্যাটার্জি-র কাহিনী অবলম্বনে নির্মিত ‘আনন্দ আশ্রম’-এ বিভিন্ন ভূমিকায় বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার সহ নতুন প্রজন্মের শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর, ঋত্বিকা মণ্ডল প্রভৃতি শিল্পীদের দেখা যাবে।
গীতিকার ও সুরকার সুমিত আচারিয়া-র সঙ্গীত পরিচালনায় এই চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন শিল্পী সপ্তক ভট্টাচার্য, অনুষ্কা পাত্র ও মাধুরী দে।”

More From Author

আগামী প্রজন্মের কীটনাশক হিসাবে ভারতের ছোট জোতের চাষিদের জন্য বেয়ার নিয়ে এল ট্রান্স™

সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলা সফলতম ছায়াছবি “পোড়া বাঁশি”র 60 Days Celebration Party

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *